ঘুড়ির সঙ্গে আকাশে উড়ছে শিশু
আকাশে উড়ছে ঘুড়ি। এর সঙ্গে উড়ছে ৩ বছরের শিশু। তবে প্রাণে বেঁচে গেছে ওই শিশু। খবর সিএনএন।
এমনই এক আজব ঘটনা ঘটেছে তাইওয়ানে। এর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের দক্ষিণের শহর সিঞ্চুতে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব চলাকালে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা গেছে, ঘুড়ি উৎসবের ভিড়ে ওই শিশুকে শূন্যে উড়ে নিয়ে যায় বিশাল আকার এক লম্বা ঘুড়ি। ঘুড়ির একপ্রান্ত ধরে শূন্যে এদিক-সে দিক ভাসছে ওই শিশু।
জানা গেছে, আয়োজকরা ওই কমলা রঙের ঘুড়িটি আকাশে ওড়ানোর জন্য তৈরি করেছিলেন। সেই ঘুড়ির লেজের সঙ্গে জড়িয়ে যায় শিশুটি। কীভাবে এই ঘটনা ঘটল তা জানা যায়নি। তবে এটি ইচ্ছা করেই করা হয়েছে কি না তাও জানা যায়নি।
শিশুটিকে ঘুড়ির সঙ্গে জড়িয়ে শূন্যে উড়তে দেখে সেখানে উপস্থিত লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করেন। অনেকেই এর ভিডিও ও ছবি তুলতে ব্যস্ত ছিলেন। প্রায় ৩০ সেকেন্ড ঘুড়িটিকে উড়তে দেখা যায়।
ঘুড়ির সঙ্গে শিশুটি নেমে আসার পর লোকজন তাকে মাটিতে পড়ার আগেই ধরে ফেলেন। সঙ্গে সঙ্গেই শিশুটিকে তার মা ও উৎসবের কর্মীদের সঙ্গে হাসপাতালে পাঠানো হয়।
তাইওয়ানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, শিশুটির মুখ ও গলায় সামান্য আঘাত লেগেছে। বর্তমানে সে পরিবারের সঙ্গেই বাড়ি ফিরেছে।
এদিকে, এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন শহরটির মেয়র লিন চিহ-চিয়েন। আগত দর্শকদের নিরাপত্তার জন্য উৎসব অবিলম্বে রদেরও ঘোষণা করেন তিনি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা