তিন লাখ টাকায় বিক্রি হচ্ছে সোনার মাস্ক!
প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত পরো বিশ্ব। করোনা থেকে বাঁচতে মাস্ক ও স্যানিটাইজারের চাহিদা এখন তুঙ্গে। এদিকে করোনা মোকাবেলায় জনসাধারণের চাহিদা অনুযায়ী এখন হরেক রকমের মাস্ক চলে এসেছে বাজারে।
এদিকে বেনারসী কাপড় দিয়ে তৈরি মাস্ক, রোজকার ব্যবহারের জন্য ডিজাইনড মাস্ক, সোনা-হিরের মাস্কও তৈরি হয়েছে। তবে সোনা ও হিরে দিয়ে তৈরি মাস্ক ব্যবহারের ক্রেতা কোথায় সেইটাই বড় প্রশ্ন।
সম্প্রতি তামিলনাড়ুর কোয়েম্বাটোরের স্বর্ণকার রাধাকৃষ্ণণ সুন্দরম আচার্য সোনা ও রূপোর সুতো দিয়ে তৈরি করে ফেলেছেন সুন্দর ফেস মাস্ক। ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, সোনা দিয়ে তৈরি মাস্কটিতে ১৮ ক্যারেট সোনা ব্যবহার করা হয়েছে। দাম মাত্র পৌনে তিন লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ১৩ হাজার টাকা)। শুধু সোনাই নয়, রূপোর সুতো দিয়েও বানিয়েছেন মাস্ক। যার মূল্য মাত্র ১৫ হাজার টাকা।
কিন্তু এগুলো সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। তিনি এ প্রসঙ্গে জানিয়েছেন, এই মাস্ক কেনার জন্য তার খদ্দের অভাব হবে না। এরইমধ্যে সোনার মাস্ক কেনার জন্য ৯ জন আগাম অর্ডার দিয়ে রেখেছেন। আমি জানি এত দাম দিয়ে মাস্ক কেনা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু ধনীরা তো ব্যবহার করতে পারেন। তাদের বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানে এই মাস্ক ব্যবহার করতেই পারেন।
সোনার মাস্ক তৈরি করে চমকে দিয়েছেন অনেকেই। তবে রাধাকৃষ্ণণের তৈরি সোনার মাস্কের খবর ছড়িয়ে পড়েছে সারা দেশে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এরফলে একদিকে তিনি যেমন শুধুই বাহবা পেয়েছেন তা নয়, সোনার মাস্ক কতটা করোনাভাইরাস প্রতিরোধকারী, সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
তবে, সবাইকে টেক্কা দিয়ে সুরাতের স্বর্ণ ব্যবসায়ী দীপক চোকসি নিয়ে এলেন হিরে খোদিত মাস্ক। হিরে বসানো এক একটি মাস্কের দাম দেড় লাখ টাকা থেকে শুরু করে চার লক্ষ টাকা পর্যন্ত।
দীপক চোকসি জানান, সম্প্রতি তার দোকানে এক ব্যক্তি এসে একদম নতুন ধরনের মাস্ক বানানোর অনুরোধ করেন। ওই ব্যক্তির বাড়িতে বিয়ে অনুষ্ঠান রয়েছে। বর ও কনের জন্য নতুন ধরনের কোনও মাস্ক তৈরি করে দেওয়ার অনুরোধ জানান তিনি। তখনই দীপক চোকসির মাথায় হিরে বসানো মাস্কের পরিকল্পনা আসে বলে জানিয়েছেন তিনি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা