আমার ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে আমি একটি ইনস্টিটিউট করতে চাই। ডাঃ আসিফ ইমরান
বিজ্ঞানের উন্নয়নের পাশাপাশি বিশ্বে চিকিৎসা সেবায়ও যুগান্তকারী পরিবর্তন হয়েছে। একই সাথে উন্নত বিশ্বের সঙ্গে পাল্লাদিয়ে আমাদের দেশের চিকিৎসা সেবায় অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ইউরোপ, আমেরিকার মত উন্নতমানের স্কিনের বিভিন্ন চিকিৎসা এ দেশেই পাওয়া যায়। উন্নত চিকিৎসা সেবা আর প্রযুক্তির ব্যবহারের কারণে খুব স্বল্প সময়েই লেজার চিকিৎসায় বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন ‘স্কিনিক ডার্মাটোলজি সেন্টার’।
ত্বকের রোগ ও সমস্যা সমাধানে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে তারা ইতোমধ্যেই নিজেদের প্রতিষ্ঠিত করেছে এক অনন্য উচ্চতায়। মিরপুর নিউ ডিওএইচএস এ অবস্থিত ‘স্কিনিক ডার্মাটোলজি সেন্টার’-এ মিরপুর বার্তা.কম -এর স্টাফ রির্পোটার সোহেল-এর সঙ্গে কথা হয়েছে প্রতিষ্ঠানটির প্রধান কনস্যালট্যান্ট ডাঃ আসিফ ইমরান সিদ্দিকীর। তরুণ, প্রতিভাবান, মিষ্টিভাষী, বন্ধুবাৎসল এবং খোলামনের মানুষ ডাঃ আসিফ ইমরান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এণ্ড হাসপাতাল থেকে ডাক্তারি পাস করে হলি ফ্যামিলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ এণ্ড হাসপাতাল সহ দেশের খ্যাতনামা ডার্মাটোলজিস্ট প্রফেসর ডাঃ এম ইউ কবির চৌধুরীর তত্ত্বাবধানে দীর্ঘ প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর তিনি থাইল্যান্ড থেকে ডার্মাটোলজির ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ব্যাংককের ইনস্টিটিউট অব ডার্মাটোলজির থেকে ফেলো লেজার এণ্ড স্কিন সার্জারির ওপর উচ্চতর ডিগ্রি গ্রহণ করেন। বর্তমানে তিনি ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন।
মিরপুর বার্তা : ‘স্কিনিক ডার্মাটোলজি সেন্টার’ কি কি সেবা দিয়ে থাকে?
ডাঃ আসিফ ইমরান সিদ্দিকীঃ কেমিকেল পীল, মাইক্রোডার্মাব্রেশন, মেসোথেরাপি, বোটক্স থেরাপি, ফিলার্স, ইলেক্টোসার্জারি, সেক্স কনসাল্টেশন, অ্যান্টি এজিং, ক্লিনিক্যাল ডার্মাটোলজি, ডার্মারোলার, হেয়ার ট্রান্সপ্লান্ট সহ অত্যাধুনিক পদ্ধতিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে আমরাও এ চিকিৎসা দিয়ে যাচ্ছি। ত্বকের যে কোন সমস্যায় আজ চলে আসতে পারেন আমাদের সেন্টারে।
মিরপুর বার্তা : লেজারের রশ্মির মাধ্যমে চিকিৎসা করানোর সুবিধা সম্পর্কে আমাদের বলুন?
ডাঃ আসিফ ইমরান সিদ্দিকীঃ লেজারের সুবিধা হচ্ছে, অত্যন্ত সরু এবং সূক্ষ্ম রেখার মতো এটি যেমন কাটতে পারে, তেমনি কাটা অংশটুকু কতটুকু গভীর হবে তাও আগে থেকে নির্দিষ্ট করে দেওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লেজার রশ্মি একই সঙ্গে কর্তন করতে এবং রক্তক্ষরণ বন্ধ করতে পারে। তারপরও লেজার নিয়ে ভুল কিছু ধারণা এখনো রয়ে গেছে। কেউ কেউ মনে করেন লেজার দিয়ে চিকিৎসা করা হলে প্রচণ্ড ধরণের ব্যথা হতে পারে। এ কথাটা একদম ভুল ধারণা। বরং লেজার চিকিৎসায় কোনো ব্যথা বা বেদনা নেই। কাটাছেঁড়া ছাড়া যা কিছুই লেজার দিয়ে করা হয় তা অধিকাংশই প্রায় ব্যথাহীন। এছাড়াও অজ্ঞান না করে, হাসপাতালে ভর্তি না থেকে লেজার দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা সম্ভব।
মিরপুর বার্তা : সাধারণত কী কী সমস্যা বা রোগের ক্ষেত্রে লেজার ব্যবহার করেন?
ডাঃ আসিফ ইমরানঃ অবাঞ্চিত লোমের ক্ষেত্রে আমাদের দেশে লেজার অনেক বছর ধরে ব্যবহার হচ্ছে। আপনি জেনে খুশি হবেন, সারা বিশ্বে যে চার ধরনের লেজার ব্যবহৃত হচ্ছে; বাংলাদেশেও আমরা সেই চার ধরনের লেজার ব্যবহার করছি। ত্বকের গর্ত ঠিক করার জন্য, বিভিন্ন জিনিস ব্যবহার করছি এখন। জন্মগতভাবে রক্তনালির ত্রুটি ঠিক করার জন্য আমরা ভাসকুলার লেজার ব্যবহার করছি। আন্তর্জাতিক মানের যা যা দরকার, সবই আমাদের দেশে রয়েছে। একটি ভালো সেন্টারে যা যা থাকে আমাদের সেন্টারে এখন সেই সুবিধা আছে।
মিরপুর বার্তা : অনেকের ধারণা লেজার রশ্মির ব্যবহার করলে ক্যানসার হতে পারে এ ব্যাপারে আপনার মতামত কী?
ডাঃ আসিফ ইমরানঃ প্রকৃতপক্ষে এ ধারণা একেবারেই ভুল। সাধারণত যে উপাদান ব্যবহার করা হয় সে উপদানের নাম অনুসারে লেজারের নাম রাখা হয়। রুবি পাথর বা আর্গন গ্যাস থেকে যে লেজার তৈরি করা হয় তাকে রুবি বা আর্গন লেজার বলা হয়। চোখের চিকিৎসায় এ জাতীয় লেজারের বহুল ব্যবহার রয়েছে।
মিরপুর বার্তা : আমাদের দেশের লেজার চিকিৎসার ব্যয় কেমন?
ডাঃ আসিফ ইমরানঃ মহিলাদের মুখে স্বাভাবিকের চেয়ে বেশি লোম দেখা দিলে তাকে 'হিরসুটিজম' বলে। ‘এন্ডোজেন’ নামক হরমোনের আধিক্যই এ রোগের কারণ। অবাঞ্চিত এ লোমের ক্ষেত্রে যদি হরমোনে সমস্যা না থাকে, পলিসিস্টিক রোগ না থাকে, সেক্ষেত্রে ব্যয় খুব বেশি নয়। দশ থেকে পনের সেশনে এই রোগ পুরোপুরি নির্মূল করা সম্ভব। এতে মোটামুটি ৩৫ থেকে ৭০ হাজার টাকা খরচ পড়বে।
মিরপুর বার্তা : আপনার ভবিষ্যত পরিকল্পনা কী?
ডাঃ আসিফ ইমরানঃ আমার ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে আমি একটি ইনস্টিটিউট করতে চাই। সেখান থেকে সুবিধা বঞ্চিত মানুষদের আমি ফ্রি স্কিনের চিকিৎসা দিব। পাশাপাশি বিদেশি ডাক্তারদের এনে আমাদের দেশের তরুণ ডাক্তারদের স্কিন বিষয়ে আরো প্রশিক্ষিত করে তুলব।
মিরপুর বার্তা : আমাদের সময় দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ডাঃ আসিফ ইমরান সিদ্দিকী মিরপুর বার্তা.কমকেও অনেক ধন্যবাদ। এভাবে দেশের চিকিৎসা সেবার সম্ভাবনাময় দিকগুলো মানুষের কাছে তুলে ধরলে দেশ ও জাতি উপকৃত হবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা