১১০ যাত্রী নিয়ে কাজাখস্তানে বিমান বিধ্বস্ত
কাজাখস্থানের আকতাউ শহরে আজারবাইজান অ্যায়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে কাজাখস্তানের দূর্যোগ মন্ত্রণালয়।
বার্তা সংস্থা ব্রেকিং দ্য নিউজের মতে, ৬৭ জন যাত্রী ও পাঁচ জন বিমান কর্মচারী নিয়ে রাশিয়ার গ্রজনি শহরের উদ্দেশ্যে আজারবাইজানের রাজধানী বাকু থেকে বিমানটি রওয়ানা দেয়। তবে কাজাখস্তানের সংবাদমাধ্যম বলছে, বিমানটিতে ১০৫ জন যাত্রীর পাশাপাশি বিমানের পাঁচজন ক্রু মেম্বারও ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা যায়, মাটিতে আঘাত করার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
এই দুর্ঘটনায় বিপুল হতাহতের আশংকা করছে কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থলের আগুন নিভিয়ে থেকে ১২ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
উদ্ধারকৃত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দূর্যোগ মন্ত্রী চেঙ্গিস আরিনভ।
রাশিয়ার সংবাদমাধ্যমগুলো জানায়, আজারবাইজান অ্যায়ারলাইন্সের বিমানটি সরাসরি রাশিয়ার গ্রজনি শহরে আসার কথা থাকলেও অত্যাধিক কুয়াশার কারণে কাজাখস্তান হয়ে আসছিল।
এ বিষয়ে আজারবাইজান অ্যায়ারলাইন্স জানায়, এমব্রায়ের ১৯০-বিমানটি বাকু থেকে গ্রজনির উদ্দেশ্যে উড়াল দিয়েছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত কারনবশত আকতাউ শহরে জরুরীভিত্তিতে অবতরণ করার সময় এই দুর্ঘটনার শিকার হয়।
কাজাখস্থানের কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।
রাশিয়ার সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স বলছে, কারিগরি ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। সূত্র: রয়টার্স


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা