আফগানিস্তানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫২
আফগানিস্তানের মধ্যাঞ্চলের একটি হাইওয়েতে দুটি ভয়াবহ দুর্ঘটনায় ৫২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬৫ জন। বৃহস্পতিবার তালেবান সরকারের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। গাজনি প্রদেশে একটি বাস ও জ্বালানি ট্যাঙ্কার এবং একটি ট্রাকের সঙ্গে অন্য একটি বাসের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটেছে। খবর এএফপির।
বুধবার গভীর রাতে রাজধানী কাবুল এবং দক্ষিণ কান্দাহার শহরের মধ্যে অবস্থিত হাইওয়েতে দুই দফা দুর্ঘটনা ঘটেছে। তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার সামাজিক মাধ্যমে এক পোস্টে ওই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তবে কোন দুর্ঘটনায় কতজন নিহত বা আহত হয়েছে তা তিনি উল্লেখ করেননি।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানতে পেরেছি যে কাবুল-কান্দাহার হাইওয়েতে দুটি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আমাদের ৫২ জন নিহত এবং আরও ৬৫ জন আহত হয়েছে।
তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার জানিয়েছেন, গাজনির শাহবাজ গ্রামের কাছে একটি জ্বালানি ট্যাঙ্কার এবং একটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অপরদিকে পূর্বাঞ্চলীয় আন্দার জেলায় অপর একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে।
তিনি জানিয়েছেন, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে ছুটে গেছে উদ্ধারকারী দল। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করেছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
ভাঙাচোরা রাস্তা-ঘাট, হাইওয়ের বেহাল দশা এবং অনিয়মের কারণে আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এর আগে গত মার্চে একটি বাস ও জ্বালানি ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে ২০ জনের বেশি মানুষ নিহত এবং আরও ২৮ জন আহত হয়। দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে ওই দুর্ঘটনা ঘটে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা