বাশার আল-আসাদের বাবার সমাধি পুড়িয়েছে বিদ্রোহীরা
সিরিয়ার পতিত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফেজ আল-আসাদের সমাধি কারদাহায় পুড়িয়ে দেওয়া হয়েছে বলে এএফপি সংবাদ সংস্থা জানিয়েছে। ফুটেজে দেখা যায়, সশস্ত্র বিদ্রোহী এবং স্থানীয় বাসিন্দারা পুড়ে যাওয়া সমাধি পর্যবেক্ষণ করছেন।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিশ্চিত করেছে যে বিদ্রোহীরা লাতাকিয়া প্রদেশে অবস্থিত ওই সমাধি পুড়িয়ে দিয়েছে। লাতাকিয়া প্রদেশ আসাদের আলাউই সম্প্রদায়ের ঘাঁটি হিসেবে পরিচিত।
এএফপি-র প্রকাশিত ফুটেজে সমাধির ক্ষতিগ্রস্ত অবস্থা স্পষ্ট হয়, যেখানে হাফেজ আল-আসাদের সমাধি সম্পূর্ণভাবে পুড়ে ধ্বংস হয়ে গেছে।
ওই সমাধিতে আসাদ পরিবারের অন্যান্য সদস্যের দেহাবশেষও রয়েছে, যার মধ্যে বাশার আল-আসাদের ভাই বাসেল আল-আসাদ রয়েছেন। বাসেল ১৯৯৪ সালে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাকে পরবর্তী উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হচ্ছিল।
রবিবার, ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহীরা দ্রুত হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ শহর দখল করে এবং দামেস্ক পর্যন্ত পৌঁছে যায়। এতে বাশার আল-আসাদ তার অবস্থান ছেড়ে পালাতে বাধ্য হন, যার ফলে আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনের সমাপ্তি ঘটে।
সূত্র: বিবিসি


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা