ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৮

অবৈধ বাংলাদেশিদের ধরতে পুলিশের অভিযান ভারতে!

নিজস্ব প্রতিবেদক
অবৈধ বাংলাদেশিদের ধরতে পুলিশের অভিযান ভারতে!

অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছে ভারত। দেশটির পুলিশ জানিয়েছে, অবৈধ বাংলাদেশিদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছেন তারা।

 দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকায় অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সেখানকার বাসিন্দাদের কাগজপত্র যাচাই করেন তারা।

এর আগে মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) মুখ্য সচিব এবং পুলিশ কমিশনারকে চিঠি দেন। চিঠিতে রাজধানীতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ শুরু করার নির্দেশ দেন তিনি।

গভর্নরের এমন নির্দেশনার পর বুধবার দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথিপত্র যাচাইয়ের জন্য দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথিপত্র যাচাইয়ের জন্য অভিযান পরিচালনা করে। এ সময় সেখানকার বাসিন্দাদের প্রত্যেকের নথিপত্র যাচাই করা হয়।

দিল্লি পুলিশ জানিয়েছে, অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত ও অনৈতিকভাবে পাওয়া সরকারি নথিপত্র বাতিল এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য এ অভিযান চালিয়েছে।

উপরে