কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যেতে বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার পরই কানাডীয় পণ্যে শুল্ক আরোপ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার জাস্টিন ট্রুডোকে বললেন, সীমান্ত সামলাতে না পারলে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যেতে। কিন্তু কেন এমন কথা করলেন ট্রাম্প? সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে বিস্তারিত।
প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ট্রাম্পের সঙ্গে ডিনার করতে হঠাৎ করেই ফ্লোরিডা উড়ে এসেছিলেন ট্রুডো। এ সময় ট্রাম্পের ব্যক্তিগত মার-এ-লোগো এস্টেটে ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে কথা বলেন ট্রুডো।
এর আগে, অভিবাসী স্রোত এবং সীমান্তে মাদক পাচার ঠেকাতে না পারলে কানাডা থেকে আমদানি করা পণ্যে উচ্চ শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। মার-এ-লোগোতে নৈশভোজের সময়, কানাডার প্রধানমন্ত্রী নবনির্বাচিত প্রেসিডেন্টকে প্রতিশ্রুতি দেন যে, অরক্ষিত যৌথ সীমান্তের উপর নিয়ন্ত্রণ আরও কঠোর করবে অটোয়া।
ট্রুডো বলেন, কানাডা সমস্ত পণ্য ও পরিষেবা রফতানির ৭৫ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠায় এবং এক্ষেত্রে উচ্চ শুল্ক বসালে তা কানাডার অর্থনীতির ওপর খারাপ প্রভাব ফেলবে।
ট্রুডো ও ট্রাম্পের আলোচনার সময় উপস্থিত ছিলেন এমন দুজনের উদ্ধৃতি দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, ট্রুডোকে ট্রাম্প বলেছিলেন, ‘অটোয়া যদি সীমান্ত নিয়ন্ত্রণ এবং বাণিজ্য ঘাটতি পরিশোধসহ অন্যান্য সমস্যা সমাধানে ব্যর্থ হয় তাহলে কানাডার উচিত যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হওয়া।’
এ সময় ট্রাম্প আরও বলেন, কানাডা ৭০টিরও বেশি দেশ থেকে আসা অবৈধ অভিবাসীসহ সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে মাদক এবং লোকদের ঢুকতে দিয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষা হচ্ছে না। তিনি কানাডার সঙ্গে মার্কিন বাণিজ্য ঘাটতির বিষয়টিও তুলে ধরেন। এই ঘাটতি ১০০ বিলিয়ন ডলারের বেশি বলে জানান ট্রাম্প। জবাবে ট্রুডো বলেন, কানাডার ওপর এত উচ্চ শুল্ক আরোপ করলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তখন ট্রাম্প কৌতুক করে ট্রুডোকে পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হয়ে যেতে। এসময় ট্রুডোসহ অন্যরা হেসে উঠেন বলে ফক্স নিউজ জানিয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ট্রাম্প আগামী ২০ জানুয়ারী দায়িত্ব নেয়ার প্রথম দিনেই কানাডীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার হুমকি দিয়েছিলেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা