ফৌজদারি অপরাধে শাস্তির অপেক্ষায় থাকা ছেলেকে বাইডেনের ক্ষমা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করে দিয়েছেন। যিনি ইতোপূর্বে মাদকাসক্তির তথ্য গোপন করা ও অবৈধভাবে আগ্নেয়াস্ত্র নিজের কাছে রাখা এবং ফেডারেল ট্যাক্স চার্জের জন্য দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পাওয়ার অপেক্ষায় ছিলেন।
হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'আজ, আমি আমার ছেলে হান্টারের ক্ষমার কাগজে স্বাক্ষর করেছি। দায়িত্ব গ্রহণের দিন থেকেই আমি বলেছিলাম যে বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করব না এবং আমার কথা রেখেছি। তবে আমি দেখেছি শুধুমাত্র পরিবারের নামের কারণে আমার ছেলেকে এককভাবে এবং নির্বাচিত ও অন্যায়ভাবে বিচার করা হয়েছে।'
এর আগে অবশ্য হোয়াইট হাউস বারবার বলেছিল যে বাইডেন তার ছেলের শাস্তি ক্ষমা বা কমানোর সিদ্ধান্ত নিবেন না। হান্টারকে দোষী সাব্যস্ত করার পরও বাইডেনকে একই অবস্থান প্রকাশ করতে দেখা যায়। তখন এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ মামলায় যে রায়ই আসুক না কেন, তিনি বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। তবে রোববার হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে বাইডেন বলেছেন, "হান্টারকে ভাঙার চেষ্টা করা হয়েছে। নিরলস আক্রমণ এবং এমন বিচারের মুখেও সে সাড়ে পাঁচ বছর ধরে শান্ত ছিলো। হান্টারকে ভাঙার চেষ্টা করে, তারা আমাকে ভাঙার চেষ্টা করেছে - এবং এটি এখানে থামবে বলে বিশ্বাস করার কোন কারণ নেই।"
মাদকাসক্তির তথ্য গোপন করা ও অবৈধভাবে আগ্নেয়াস্ত্র নিজের কাছে রাখা এবং ফেডারেল ট্যাক্স চার্জের জন্য দোষী সাব্যস্ত হওয়ায় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাইডেনের ছেলে হান্টারের শাস্তি ঘোষণার কথা ছিলো। কিন্তু তার আগেই হান্টারকে ক্ষমার কর দিলেন জানুয়ারিতে ক্ষমতা ছাড়তে যাওয়া মার্কিন এই প্রেসিডেন্ট।
বাইডেন জানিয়েছেন, তিনি সপ্তাহান্তে এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেন এবং হান্টারসহ তাদের পরিবারের সদস্যরা ম্যাসাচুসেটসের ন্যানটকেট-এ থ্যাঙ্কসগিভিং ছুটি কাটিয়ে শনিবার রাতে ওয়াশিংটনে ফেরেন। তার পরেরদিনই হোয়াইট হাউস থেকে হান্টারকে ক্ষমার তথ্য সামনে আনা হলো।
প্রসঙ্গত, আগ্নেয়াস্ত্র মামলায় বাইডেনপুত্রের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৮ সালে উইলমিংটনের আগ্নেয়াস্ত্রের একটি দোকান থেকে তিনি রিভলবার কিনেছিলেন। আগ্নেয়াস্ত্রটি কেনার সময় ফেডারেল কাগজপত্রে দেয়া তথ্যে নিজের মাদকাসক্তির কথা গোপন করেছিলেন হান্টার। এ ঘটনায় তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনেন সরকারি কৌঁসুলিরা।
খবর: রয়টার্সের।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা