ভারতে মসজিদ ভাঙ্গার চেষ্টার দায়ে বিজেপিকে ধুয়ে দিলেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী
ভারতে সাম্প্রতিক মসজিদ ঘিরে সহিংসতা ও মুসলিম হত্যার ইস্যুতে ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারকে ধুয়ে দিয়েছেন জম্মু-কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
রোববার জম্মুতে সাংবাদিকদের কাছে সম্প্রতি উত্তর প্রদেশের সাম্ভালে মসজিদকে ঘিরে সহিংসতার বিষয়ে প্রতিক্রিয়া জানান।
জম্মু-কাশ্মীরের সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ আমি আশঙ্কা করছি যে, ১৯৪৭ সালের পরিস্থিতির দিকে আমাদের ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। যুবকরা যখন চাকরির কথা বলে, তখন তারা তা পায় না। ভালো হাসপাতাল-শিক্ষাব্যবস্থা নেই। রাস্তার অবস্থা উন্নত না করে মন্দির খোঁজার জন্য মসজিদ ভাঙার চেষ্টা চলছে।’
সাম্ভালের ঘটনাকে খুবই দুর্ভাগ্যজনক উল্লেখ করে মেহবুবা মুফতি বলেন, সেখানে কেউ কেউ দোকানে কাজ করছিলেন, তাদেরও গুলি করা হয়েছে। প্রসঙ্গত, উত্তর প্রদেশের সাম্ভালে মন্দির থাকার দাবির ভিত্তিতে শাহি জামে মসজিদে জরিপের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়। আহতদের মধ্যে পুলিশের সদস্য ও কর্মকর্তারাও ছিলেন। পরে রাজস্থানের আজমিরে সুফি দার্শনিক মইনুদ্দিন চিশতির দরগা ঘিরেও একই বিতর্ক শুরু হয়েছে।
এদিন আজমিরে বিষয়টি উল্লেখ করে মেহবুবা মুফতি বলেন, ‘আজমির শরীফ দরগাহ, যেখানে সব ধর্মের মানুষ প্রার্থনা করেন। এটা ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ। এখন মন্দির খোঁজার জন্য সেটির নিচেও খননের চেষ্টা চলছে।’
খবর : এনডিটিভি


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা