সিরিয়ায় আবারো হামলার হুমকি ইসরায়েলের
এক বছরে কয়েক দফায় ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে সিরিয়া। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই নতুন করে দেশটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তাদের সামরিক বাহিনী জানিয়েছে, ‘হিজবুল্লাহকে শক্তিশালী হতে সহায়তা করলে সিরিয়াকে চরম মূল্য দিতে হবে।’
গাজা আর লেবাননে তাণ্ডবের পাশাপাশি সিরিয়াতেও গত এক বছরে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্তেও ইসরায়েলি হামলার শিকার হয়েছে লেবানন-সিরিয়ার মধ্যবর্তী তিনটি সীমান্ত ক্রসিং। ইসরায়েলের দাবি, এসব পথে ইরানের অস্ত্র ঢুকতো লেবাননে। হিজবুল্লাহকে সহায়তার অভিযোগ তুলে সম্প্রতি সিরিয়ায় হামলার মাত্রাও বাড়িয়েছে দেশটি।
দফায় দফায় হামলা চালিয়েও শান্ত হচ্ছে না ইসরায়েল। সিরিয়াকে দিচ্ছে নানা হুমকি। সামরিকভাবে এখন হিজবুল্লাহ দূর্বল হয়ে পড়েছে জানিয়ে তেলআবিব হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘এমন অবস্থায় যদি হিজবুল্লাহকে আবারো শক্তিশালী হতে বাশার আল আসাদ সরকার সহায়তা করে তবে সিরিয়াকে চরম মূল্য দিতে হবে।’
এদিকে আইডিএফ মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ‘হিজবুল্লার কাছে অস্ত্র সরবরাহের সব ধরণের প্রচেষ্টাকে রুখতে আমরা সিরিয়ার ভূখণ্ডে হামলা চালাবো। গোষ্ঠীটিকে অস্ত্র সরবরাহের কোনো প্রচেষ্টা যদি আমাদের নজরে আসে আমরা সাথে সাথেই পদক্ষেপ নেবো।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা