কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও, দ্বিপাক্ষিক বাণিজ্যসহ ভিসা বন্ধের হুঁশিয়ারি বিজেপি নেতা শুভেন্দুর
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিক্ষোভ হয়েছে। বুধবার রাজ্য বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে আমদানি-রফতানিসহ বাণিজ্যিক সম্পর্ক ও ভিসা বন্ধের হুঁশিয়ারি দেন শুভেন্দু। অপরদিকে, একই ইস্যুতে মুখ খুলেছেন রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, পররাষ্ট্র ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গেই থাকবে তৃণমূল।
এ সময় বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষের জীবন, জীবিকা, বাসস্থান, উপাসনা কেন্দ্র সুরক্ষার দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৮ সদস্যের একটি দল। বিজেপি দলীয় কর্মীদের সঙ্গে হাতে পোস্টার-ব্যানার নিয়ে কলকাতার রবীন্দ্র সদন থেকে মিছিল করে সেখানে পৌঁছান তিনি।
স্মারকলিপি জমাদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক আপনারা নষ্ট করছেন। বিজয় দিবস আসছে আগামী ১৬ই ডিসেম্বর, তার প্রাক্কালে সেই সময় ভারতীয়দের ও সেনাবাহিনীর অবদান আপনারা চাইলেও মুছে ফেলতে পারবে না। আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এর আগে আমরা বাংলাদেশে অনেক সরকার দেখেছি। কিন্তু এরকম ভারতবিদ্বেষী মনোভাব আমরা বিগত দিনে দেখিনি।’
এ সময়, বাংলাদেশিদের উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, ‘চিকিৎসা নেয়ার জন্য করাচি আর লাহোর যান, এখানে আসবেন না।
এদিকে বাংলাদেশ ইস্যু নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও লোকসভার এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এটা পররাষ্ট্রনীতির ব্যাপার। এটা নিয়ে আমরা কোনো মন্তব্য করবো না। তবে তৃণমূলের অবস্থান এ বিষয়ে খুব স্পষ্ট। বিদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটলে ভারত সরকার যে অবস্থান নেবে, তৃণমূল তাকে সমর্থন করবে। বাংলাদেশে যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা