মমতা ব্যানার্জিকে নিয়ে নির্মিত 'সুকন্যা’ সিনেমা মুক্তি
২০২৩ সালের দুর্গাপূজার সময়ে শেষ হয়েছিল কলকাতার সিনেমা ‘সুকন্যা’র শুটিং। ছবিতে বিরোধী নেত্রী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে ওঠায় মমতা ব্যানার্জির যাত্রাপথ দেখানো হয়েছে। সম্পাদনা, ডাবিং ও অন্যান্য কাজ শেষ করে গত ৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল এটির।
কিন্তু তার আগেই ৯ আগস্ট ঘটে যায় আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার মিছিল-মিটিং-পথসভা এবং জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি সব মিলিয়ে পরিস্থিতি শাসকের পক্ষে ‘অনুকূল’ নয়। সেই বিবেচনায় মুক্তি পায়নি চলচ্চিত্রটি। অবশেষে শুক্রবার মুক্তি পেয়েছে এটি। আরজি কর-কাণ্ড নিয়ে যে নাগরিক আন্দোলন তৈরি হয়েছিল, তা প্রায় থিতিয়ে গেছে। ভারতীয় পত্রিকার দাবি, ‘সময়’ বুঝে এখন মুক্তি পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘কন্যাশ্রী’ নিয়ে নির্মিত ছবি ‘সুকন্যা’।
উজ্জ্বল মিত্র পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন এক তৃণমূল নেতা এবং রাজ্যের এক মন্ত্রী। শিল্পীদের মধ্যে রয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, দেবশঙ্কর নাগেরা। কনীনিকা অভিনয় করেছেন মমতার চরিত্রে। রাজ্য পুলিশের ডিজি-র চরিত্রে অভিনয় করেছেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সংসদ সদস্য শান্তনু সেন।
প্রযোজক সমীর কলকাতার গণমাধ্যমকে বলেন, ‘বাণিজ্যিক কারণে সেই সময়ে ছবি মুক্তির ঝুঁকি নেওয়া সম্ভব ছিল না। কারণ, পরিস্থিতি অন্য রকম ছিল।’
জানা গেছে, সিনেমার গল্পে, মমতার মুখ্যমন্ত্রী হয়ে ওঠার যাত্রাপথ দেখানো হয়েছে। সেই সঙ্গে দেখানো হয়েছে একটি কন্যাসন্তানকে নিয়ে একা মায়ের লড়াই। সেই সন্তানই সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছেন। হয়ে উঠছেন এক জন আইপিএস অফিসার।
পরিচালক উজ্জ্বলের বর্ণনায়, ‘নারীদের অধিকার এবং নারী ক্ষমতায়নের বিষয় তুলে ধরা হয়েছে ছবিতে। অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পকে জোর দেওয়া হয়েছে।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা