যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্ত গৌতম আদানি
ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এতে তাকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়া এবং যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য তা গোপন করার দায়ে অভিযুক্ত করা হয়েছে।
মূলত উৎকোচ স্কিমের মাধ্যমে পরিচালিত হয়ে নিজের দেশে বিশাল এক সৌর শক্তির প্রকল্পে বিনিয়োগকারীদের সঙ্গে আদানি প্রতারণা করেছেন। বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও ভয়েস অব আমেরিকা।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের একটি আদালতে ভারতের অন্যতম ধনী এই ব্যক্তির বিরুদ্ধে এসব ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। ৬২ বছর বয়সী আদানির ব্যবসা বর্তমানে বন্দর এবং বিমানবন্দর থেকে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি পর্যন্ত বিস্তৃত।
অভিযোগে প্রসিকিউটররা জানিয়েছেন, গৌতম আদানি এবং অন্য সিনিয়র এক্সিকিউটিভরা তার পুনর্নবীকরণযোগ্য জ্বালানি কোম্পানির জন্য চুক্তি নিশ্চিত করতে ভারতীয় কর্মকর্তাদের অর্থপ্রদানে সম্মত হয়েছেন যা ২০ বছরে ২ বিলিয়ন ডলারের বেশি লাভ করবে বলে আশা করা হচ্ছে।
আদানি গ্রুপ অবশ্য তাৎক্ষণিকভাবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি বলে জানিয়েছে বিবিসি।
সংবাদমাধ্যম বলছে, নিরাপত্তা সংক্রান্ত জালিয়াতি এবং নিরাপত্তা ও ওয়াইয়ার জালিয়াতির বিষয়ে ষড়যন্ত্র করার অভিযোগে ৬২ বছর বয়সী গৌতম আদানির অভিযুক্ত হওয়ার কথাটি বুধবার প্রকাশ করা হয়।
তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি সেই সব বিনিয়োগকারীকে প্রতারিত করেছেন যারা একটি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। তিনি তাদের তার এই পরিকল্পনার কথা জানাননি যে ভারতীয় কর্মকর্তাদের তিনি ২৫ কোটিরও অধিক ডলার ঘুষ দিয়ে সৌর শক্তি সরবরাহের এই লাভজনক কন্ট্রাক্টটি পান।
আদানির ব্যবসা এবং প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত আরও বহু লোকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
উপ-সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, ‘এই অভিযোগে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রব্যাপী ওই বিশাল জ্বালানি শক্তির কন্ট্রাক্ট গ্রহণ ও অর্থায়ন করতে চেয়েছিলেন।’
আদালতের অনলাইন রেকর্ডে আদানির পক্ষের আইনজীবীদের তালিকা প্রকাশ করা হয়নি। তার কোম্পানি দ্যা আদানি গ্রুপের নামে পাঠানো একটি ই-মেইল বার্তায় মন্তব্য চাওয়া হয়েছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা