লেবাননে শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে হামলায় ৪ শান্তিরক্ষী আহত
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর আবারো হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন শান্তিরক্ষী আহত হয়েছেন। দক্ষিণ লেবাননে শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে রকেট হামলার কারণে এই ঘটনা ঘটে।
বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা সংস্থা বলেছে, তাদের একটি ঘাঁটিতে রকেট আঘাত হানার ঘটনায় তাদের চারজন সেনা আহত হয়েছেন। মঙ্গলবার শান্তিরক্ষা মিশনের সৈন্য ও ঘাঁটিতে গোলাবর্ষণের তিনটি পৃথক ঘটনার মধ্যে এটি একটি।
লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) জানিয়েছে, ইসরায়েলের সীমান্তের কাছে রামিয়াহ গ্রামের পূর্বে একটি ঘাঁটিতে রকেট আঘাত হানার পর ঘানার চারজন শান্তিরক্ষী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হয়েছে। অবশ্য তাদের আঘাতের তীব্রতা এখনো অজানা।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বর্তমানে হিজবুল্লাহর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে স্থল আক্রমণ চালাচ্ছে। রকেট হামলার উভয় ঘটনার জন্য লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীকে দায়ী করেছে তারা। যদিও হিজবুল্লাহ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এ ছাড়া মঙ্গলবার ইউনিফিলের একটি টহল দল খিরবাত সিলিম গ্রামের উত্তর-পূর্ব দিকে একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের ওপর গুলিবর্ষণ করা হয়। সেই ঘটনায় অবশ্য কেউ আহত হয়নি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা