ট্রাম্প প্রশাসনে নতুন দুই মুখ
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির প্রধান দুই পদে নিযুক্ত হলেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী।
মঙ্গলবার (১২ নভেম্বর) সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। প্রত্যাশা ও উদ্বেগ নিয়ে তাকিয়ে থাকা দেশটির জনগনের জন্য এ নিয়োগ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমলাতন্ত্র ও নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে এবং অপ্রয়োজনীয় খরচ বাদ দেওয়ার মাধ্যমে ফেডেরাল সরকারকে আরও কার্যকর অবস্থানে নিয়ে যাবেন মাস্ক ও রামাস্বামী।
নবগঠিত গভর্নমেন্ট এফিশিয়েন্সি বিভাগ গতানুগতিক প্রশাসনের বাইরে কাজ করলেও হোয়াইট হাউজ এবং ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট অফিসের সঙ্গে মিলে বড় আকারের সংস্কার বাস্তবায়নে কাজ করবে।
অতিরিক্ত খরচ কমিয়ে ফেডেরাল অ্যাজেন্সিকে পূণর্গঠন করার দায়িত্ব এ বিভাগের কাজের আওতায় পড়বে জানিয়ে ট্রাম্প বলেন, স্বাধীনতার ২৫০ বছর পূর্তির প্রাক্কালে এ বিভাগ হবে তার প্রশাসনের পক্ষ থেকে দেশের কল্যাণে উপহারস্বরুপ। যুক্তরাষ্ট্রে সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে স্পষ্ট সমর্থন করেছেন ইলন মাস্ক। ট্রাম্প প্রশাসনের প্রশংসা করার পাশাপাশি তিনি নির্বাচনি প্রচারণায় আর্থিক সহয়তাও করেছেন।
তবে সরকারি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে মাস্ক তার প্রতিষ্ঠানগুলোর লাভজনক অবস্থান নিশ্চিত করবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বিসিত মাস্ক জানান, গভর্নমেন্ট এফিশিয়েন্সি বিভাগ বিদ্যমান নিয়মকানুনে বড় ধরণের ধাক্কা দিয়ে অপ্রয়োজনীয় খরচ শূন্যের কোটায় নিয়ে আসবে।
মাস্ক বলেন, ‘গণতন্ত্রের ওপর নয়, বরং আমলাতন্ত্রের ওপর আঘাত আনবে এই বিভাগ।’
এদিকে মাস্কের উচ্ছ্বাসের সঙ্গে তাল মিলিয়ে রামাস্বামী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘আমরা মোটেও ছাড় দেব না।’
ট্রাম্প এ সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসনিক ত্রুটি কমিয়ে দীর্ঘমেয়াদি সংস্কারের পথে হাঁটছেন বলে মত বিশ্লেষকদের। রিপাবলকান এ নেতার সংস্কারপন্থী প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে আদতে দেশেরই মঙ্গল বলে মন্তব্য করেন তারা। সূত্র: রয়টার্স


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা