কামালাকে হারিয়ে আমেরিকায় ট্রাম্পের প্রত্যাবর্তন
ধর্ষণ, আর্থিক জালিয়াতিসহ বহু মামলার আসামি ডোনাল্ড ট্রাম্পই হলেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট। ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়াবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হলেন এই রিপাবলিকান।
আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়ে বেশকিছু অনন্য নজির গড়েছেন ট্রাম্প। তিনিই আমেরিকার প্রথম প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েও নির্বাচনে জিতলেন।
এ ছাড়া অভিশংসিত হওয়ার পরেও প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন তিনি।
এসবের বাইরেও নির্বাচনে লড়ে হেরে যাওয়ার পর হোয়াইট হাউজে ফিরে যাওয়া ইতিহাসের দ্বিতীয় প্রেসিডেন্ট হলেন ট্রাম্প। এর আগে, এমন রেকর্ড ছিলো শুধু গ্রোভার ক্লিভল্যান্ডের। ১৮৮৮ সালে নির্বাচনে হেরে যাওয়ার চার বছর পর আবার জয়ী হয়েছিলেন তিনি।
নির্বাচনে জিতলেও পথটা মসৃণ ছিলো না ডোনাল্ড ট্রাম্পের। অর্থ ও নারী কেলেঙ্কারি, সরকারি নথি গোপনের অভিযোগ, ক্যাপিটাল হিলে হামলা করাসহ নানা নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে ব্যাপক সমালোচিত ছিলেন তিনি।
এ ছাড়াও, চারটি ফৌজদারি মামলার মুখোমুখি হয়ে এবং একটিতে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এসবের রেশেই নির্বাচনি প্রচারের সময় দুইবার হত্যাচেষ্টার শিকার হন তিনি।
একইসঙ্গে, অভিবাসন নীতির সবসময়ই বিরোধীতা করে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসনের বিরোধিতা করে একদিকে সমালোচিত হয়েছেন ট্রাম্প, অন্যদিকে নির্দিষ্ট একটা শ্রেণির কাছে জনপ্রিয়তাও পেয়েছেন সমানভাবে। যারই সুফল পেলেন নির্বাচনের ভোটের ময়দানে।
মুসলিমদের নিয়েও বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করেছেন আমেরিকার নতুন এই প্রেসিডেন্ট। সন্ত্রাস এবং মুসলিম সম্প্রদায়কে একত্র করে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে আসছিলেন তিনি।
নানা বিতর্ককে পিছনে ফেলে আমেরিকার ইতিহাসে অনন্য নজির গড়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। সামনের দিনগুলোতে বিতর্কিত এই নেতার, রাজনৈতিক দর্শন কী হবে? সেদিকেই তাকিয়ে থাকবে পুরো বিশ্ব।
অন্যদিকে, হাড্ডাহাড্ডি লড়াই করেও, আমেরিকার ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারলেন না কামালা হ্যারিস। গাজা যুদ্ধ নিয়ে ডেমোক্র্যাটদের ইসরায়েলের পক্ষে অবস্থান এবং নারী প্রার্থী হওয়ায় পরাজিত হয়েছেন কামালা হ্যারিস। এমন ধারণা করছেন অনেকেই।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা