ইলেকটোরাল ভোটে কে এগিয়ে, ট্রাম্প না হ্যারিস?
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনি পোস্টার
যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন ভোটগ্রহণ শেষের পথে। কিছু অঙ্গরাজ্যে এখনও ভোট চলছে। তবে বেশিরভাগ অঙ্গরাজ্যে ভোট গণনা শুরু হয়েছে।
সিএনএন ও নিউ ইর্য়ক টাইমসের সর্বশেষ তথ্য মতে, ইলেকটোরাল ভোটে এগিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
সিএনএন বলছে (বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত), রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৫৪টি এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৮১টি ইলেকটোরাল ভোট।
অন্যদিকে, নিউ ইর্য়ক টাইমস জানাচ্ছে, এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ১৭৮টি এবং হ্যারিস ৯৯টি ইলেকটোরাল ভোট।
সূত্র বলেছে, কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, মিজৌরি, ওকলাহোমা ও টেনেসি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন।
অপরদিকে, ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এখন তা শেষের পথে। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ৪৩টি অঙ্গরাজ্যে রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টির দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
নির্বাচনের জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য। সেগুলো কোনো দলের সুনির্দিষ্ট ঘাঁটি নয়। এসব অঙ্গরাজ্য হলো- নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভেনিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা