আমেরিকায় মুসলিম ভোটারদের সমর্থন হারাচ্ছে ডেমোক্র্যাটিক পার্টি
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের হাতে গোনা কয়েক দিন রয়েছে। দেশটির ভোটাররা আগামী ৫ই নভেম্বর তাদের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে ভোট দিবেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আলোচনার বিষয় হয়ে উঠছে, মুসলিম আমেরিকানরা এবারের নির্বাচনে কোন পক্ষ নেবেন?
ফিলিস্তিন যুদ্ধে বাইডেন-কামালা প্রশাসনের ভূমিকায় আমেরিকান মুসলমানরা হতাশ। চলতি বছর মধ্যপ্রাচ্য জুড়েই আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। আর এতে সমর্থন দিচ্ছে অ্যামেরিকা। যা নিয়ে ক্ষুব্ধ মার্কিন মুসলিম ভোটাররা। গাজায় ইসরায়েলের নৃশংসতাকে সমর্থন করায় এবার ডেমোক্র্যাটদের প্রতি মুসলিম ভোটারদের সমর্থন কমে যাচ্ছে।
নির্বাচনী জরিপ বলছে, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র ২৯ শতাংশ মুসলিম ভোটার কামালা হ্যারিসকে ভোট দেবেন। আমেরিকান মুসলিমদের মধ্যে ২০১৬ সালে ৬৫ শতাংশ হিলারি ক্লিনটনকে এবং ২০২০ সালে ৮০ শতাংশ জো বাইডেনকে ভোট দিয়েছিলেন। বারাক ওবামার ক্ষেত্রে এই অনুপাত ছিল ২০০৮ সালে ৮০ শতাংশ এবং ২০১২ সালে ৯২ শতাংশ। এই হিসাবে প্রায় তিন ভাগের দুই ভাগ মুসলিম ভোটার ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন।
অ্যামেরিকার ইতিহাসে বরাবরই ডেমোক্র্যাটদের পক্ষে মুসলিম ভোটাররা। তবে গত চার মেয়াদের শাসন আমল বিশ্লেষন করলে দেখা যাবে, ডেমোক্র্যাটরাই মুসলিম বিশ্বে বেশি আগ্রাসন চালিয়েছে।
এক বিংশ শতাব্দিতে মুসলিম বিশ্বে আগ্রাসন শুরু হয় ২০০৩ সালে ইরাকে হামলার মধ্য দিয়ে। যার শুরুটা হয় রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশের হাত ধরে। এরপর ২০০৮ সালে বারাক হোছাইন ওবামা ক্ষমতায় আসার পর ধারণা করা হচ্ছিলো ইরাকসহ মুসলিম বিশ্বে অ্যামেরিকার আগ্রাসন কমে আসবে। তবে বাস্তবে ওবামা আসার পর পুরো মধ্যপ্রাচ্যে জুড়ে অস্থিরতা আরো বাড়তে থাকে। ২০১১ সালে মার্কিন হস্তক্ষেপে শেষ হয় লিবিয়ার সবচেয়ে দীর্ঘ ও সফল শাসক গাদ্দাফির অধ্যায় । শুধু গাদ্দাফিরই পতন হয়নি, আরব ভূখণ্ড থেকে ধ্বংস হয়েছে লিবিয়ার মতো শক্তিশালী একটি রাষ্ট্রের। একই ভাবে ২০১৩ সালে অ্যামেরিকার সহায়তায় ক্ষমতাচ্যুত করা হয় মিশরের প্রেসিডেন্ট মুরসিকে। সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে সিরিয়া। জঙ্গী আইএস নাটক সাজিয়ে ২০১১ সালে থেকে সিরিয়ায় আগ্রাসন শুরু করে অ্যামেরিকা।
এরপর রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ২০১৬ সালে মনোনয়ন পান ডনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচার থেকেই তিনি মুসলিম বিদ্বেষী ছিলেন।
তবে ট্রাম্প নির্বাচিত হবার পর ইরানের সঙ্গে নানা ভাবে দ্বন্দ্বে জড়ালেও যুদ্ধে যায়নি কখনোই। এমন কি ট্রাম্পের সময় মুসলিম বিশ্বে আগ্রাসনও এক প্রকার বন্ধ ছিলো।
২০২০ সালে আবারো ডেমোক্র্যাটরা ক্ষমতায় আসেন। জো-বাইডেন দায়িত্ব নেয়ার পর আরব দেশগুলোতে আগ্রাসন শুরু করে ইসরায়েল। অ্যামেরিকার সহায়তায় ফিলিস্তিন, লেবানন, ইরানসহ আরব দেশগুলোতে সরাসরি হামলা চালায় ইসরায়েল। যা এখনও অব্যাহত রয়েছে।
ফিলিস্তিন ও লেবাননে হাজার হাজার মানুষকে হত্যায় প্রকাশ্যে সমর্থন দিচ্ছে বাইডেন প্রশাসন। এই কারণে এই নির্বাচনে মুসলিমদের সমর্থন হারাচ্ছেন ডেমোক্র্যাটিক পার্টি। যা উগ্রবাদী ট্রাম্পের জন্য খুবই ইতিবাচক।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা