কাশ্মিরে নির্মাণ সাইটে হামলায় চিকিৎসকসহ নিহত ৭
ভারতশাসিত জম্মু-কাশ্মিরে একটি নির্মাণ সাইটে হামলায় চিকিৎসকসহ সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন নির্মাণ শ্রমিক রয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। রবিবার (২০ অক্টোবর) রাতে কাশ্মিরের গান্ডারবাল জেলায় এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মিরের গান্ডারবাল জেলার গগনগিরে একটি নির্মাণস্থলে হামলাকারীদের গুলিবর্ষণে একজন ডাক্তার এবং ছয়জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন বলে রোববার সরকারি সূত্র জানিয়েছে।
কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ অ-স্থানীয় শ্রমিকদের ওপর হওয়া এই হামলাকে “জঘন্য ও কাপুরুষোচিত” বলে অভিহিত করেছেন।
রবিবার রাতে কাশ্মিরের গান্ডারবাল জেলায় এই হামলার সময় শ্রমিকদের থাকার একটি ক্যাম্পে ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে ৭ জনকে ঝাঁঝরা করে দেয় হামলাকারীরা। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও পাঁচজনকে। আহত ও মৃত শ্রমিকরা একটি টানেল তৈরির কাজে যুক্ত ছিলেন।
পুলিশ জানিয়েছে, রবিবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে বেসরকারি এক সংস্থার ওই ক্যাম্পে ঢুকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাতে শুরু করে হামলাকারীরা। মৃতদের তালিকায় রয়েছেন বুদগামের চিকিৎসক শাহনাওয়াজ। বাকি ৬ নিহত শ্রমিক হচ্ছেন- পাঞ্জাবের গুরুদাসপুরের গুরমিত সিং (৩০), বিহারের ইন্দর যাদব (৩৫), কাঠুয়ার জগতার সিং (৩০) ও মোহন লাল (৩০), কাশ্মিরের ফয়েজ আহমেদ লোন (২৬) ও জাহুর আহমেদ লোন।
এদিকে এই ঘটনার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ভীরু ও কাপুরুষের মতো শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে সোনমার্গ এলাকায়। নিরস্ত্র এই নিরীহ শ্রমিকদের ওপর হামলার তীব্র নিন্দা করছি। মৃতদের স্বজনদের সমবেদনা জানাই।”
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, হামলায় হতাহত শ্রমিকরা সাড়ে ৬ কিমি দীর্ঘ একটি টানেল তৈরির কাজে যুক্ত ছিলেন। টানেলটি সোনমার্গ ও গান্ডারবালের গগনগিরের মধ্যে সংযোগ স্থাপন করবে। যার ফলে পর্যটকদের সুবিধা হবে। এ ছাড়া এই টানেল হয়ে গেলে সারা বছর কাশ্মিরের সঙ্গে কার্গিলের যোগাযোগ স্থাপনও করা যাবে। শ্রীনগর-লেহর মধ্যে যাতায়াতে সময় কম লাগবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা