ট্রাম্পের নির্বাচনি সমাবেশে আবারও হামলার চেষ্টা, বন্দুকসহ আটক ১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের নির্বাচনি সমাবেশস্থলের কাছে আবারও হামলার চেষ্টা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়া স্টেটের কোচেলা এলাকা থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের নির্বাচনি সমাবেশের কাছে ওই ব্যক্তি অবৈধভাবে শটগান ও গুলিভর্তি বন্দুক নিয়ে গিয়েছিলেন। তবে কোনো বিপদ ঘটেনি।
রিভারসাইড কাউন্টির শেরিফ কার্যালয় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার তাকে আটক করার খবর জানিয়েছে। সিক্রেট সার্ভিস বলেছে, তারা ওই ব্যক্তিকে আটক করার বিষয়টি জানে। এর আগে, পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনি সমাবেশে প্রথম গুলির ঘটনা ঘটে। গুলি ট্রাম্পের কানে লাগে। এরপরে ফ্লোরিডায় ট্রাম্পের ওপর দ্বিতীয় হামলার চেষ্টা করা হয়। এ নিয়ে তিনবার হামলার চেষ্টা করা হলো। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও মার্কিন অ্যাটর্নি কার্যালয় যৌথ বিবৃতিতে বলেছে, এ ঘটনায় তদন্ত চলছে। এক বিবৃতিতে শেরিফ কার্যালয় জানিয়েছে, আটক ৪৯ কছর বয়সি ভেম মিলার নেভাদার বাসিন্দা। দুটি বন্দুক এবং একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন পাওয়ার পরে মিলার অভিযোগের মুখোমুখি হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ বিষয়ে ট্রাম্পের নির্বাচনি প্রচার ক্যাম্পেইন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা