পুতিন-পেজেশকিয়ান বৈঠক: আমাদের পরস্পরকে সাহায্য করা উচিত
তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমন একটি সময়ে এ বৈঠক হলো যখন মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। ইসরায়েল একদিকে গাজায় ও লেবাননে হামলা চালাচ্ছে। অন্যদিকে ইরানের সঙ্গেও যেকোনো সময় বেঁধে যেতে পারে সংঘাত। পাল্টাপাল্টি বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটেছে বেশ কয়েকবার।
পুতিন ও পেজেশকিয়ান তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে আন্তর্জাতিক ফোরামের এক পার্শ্ব বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস জানিয়েছে, বৈঠকের সময় পুতিন পেজেশকিয়ানকে বলেন যে আন্তর্জাতিক ঘটনাবলিতে মস্কো ও তেহরানের অবস্থান খুব কাছাকাছি। পুতিন ইরানি নেতাকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান এবং পেজেশকিয়ান তা গ্রহণ করেন।
পুতিনের সঙ্গে বৈঠকের শুরুতেই পেজেশকিয়ান বলেন, ‘এখন আমাদের অনেক সুযোগ আছে এবং এই সম্পর্কে আমাদের পরস্পরকে সাহায্য করা উচিত। আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের নীতি, আমাদের অবস্থান আপনাদের মতই।’
ইরানের প্রেসিডেন্ট পুতিনকে আরও বলেন, ‘ইসরায়েলের নৃশংস হামলাগুলো বর্ণনা করা সম্ভব নয়। ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে স্থলবাহিনী পাঠিয়েছে এবং ইরানসমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে সে দেশে বিমান আক্রমণ চালিয়ে যাচ্ছে।’
অন্যদিকে, ক্রেমলিনের দেওয়া ভিডিওতে দেখা গেছে, গত শুক্রবার ফোরামের শুরুতেই পুতিন পশ্চিমাকে মোকাবিলা করা নিয়ে কথা বলেন। রুশ প্রেসিডেন্ট জানান, মস্কোর মিত্রদের নিয়ে একটি ‘নিউ ওয়ার্ল্ড অর্ডার’ তৈরি করতে চান তিনি।
সম্মেলনটিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের নেতা এবং আঞ্চলিক নেতৃস্থানীয়রা অংশ নিচ্ছেন।
প্রসঙ্গত ইউক্রেন যুদ্ধ প্রেক্ষাপটে ইরান ও রাশিয়া একত্রে অনেক দিন ধরেই কাজ করছে বলে অভিযোগ রয়েছে ওয়াশিংটনের। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ড্রোন রপ্তানির জন্য মস্কো ও তেহরান ১৭০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে এবং যুক্তরাষ্ট্রও মনে করে যে ইরান স্বল্পপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।
চলতি সপ্তাহে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের প্রধান কেন ম্যাককেলাম ইরান ও রাশিয়া দুই দেশকেই ‘বিস্ময়করভাবে’ হত্যা প্রচেষ্টা চালালো এবং যুক্তরাজ্যের মাটিতে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে অভিযুক্ত করেন। ম্যাককালাম জানান, তার গোয়েন্দারা ২০২২ সাল থেকে ইরান সমর্থিত ২০ টি সম্ভাব্য প্রাণঘাতী ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে এবং সতর্ক করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হলে তারা যুক্তরাজ্যে তাদের লক্ষ্য ‘আরও সম্প্রসারিত করতে পারে।’
জাবালিয়াতে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল উত্তর গাজার জাবালিয়াতে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছে হামাস। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে নিরস্ত্র বেসামরিকদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল শনিবার এক বিবৃতিতে ওই অভিযোগ করে হামাস।
বিবৃতিতে বলা হয়েছে, ‘চলমান নাৎসি সন্ত্রাসী কর্মকাণ্ড এখন দ্বিতীয় বছরে রয়েছে এবং এটি বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে এই বেপরোয়া, ফ্যাসিস্ট স্বত্বা রক্তপিপাসু এবং গাজায় আমাদের জনসাধারণ ও লেবাননের জনসংখ্যার বিরুদ্ধে আরও গণহত্যা চালিয়ে প্রতিশোধ নিতে চাইছে।’
অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালানোর হুমকি ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছে। তারা দাবি করছে, যোদ্ধা ও অস্ত্র আনার জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করছে হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্রের অভিযোগ, তাদের কাছে এ-সংক্রান্ত তথ্য রয়েছে। হিজবুল্লাহ যোদ্ধা ও অস্ত্র বহনকারী যেকোনো বাহন ঝুঁকির মুখে থাকবে।
মুখপাত্র বলেন, ‘ইসরায়েলি সামরিক বাহিনী অস্ত্রশস্ত্র বহনকারী যে কোনো বাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, সেটি অ্যাম্বুলেন্স হোক, আর অন্য যেটিই হোক।’
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে নিকারাগুয়া নিকারাগুয়ার সরকার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো গত শুক্রবার ঘোষণা দেন। এর আগে দেশটির কংগ্রেস ৭ অক্টোবর গাজার এক বছর পূর্তি হওয়ার পর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করেছিল। সূত্র: রয়টার্স, আল জাজিরা, ভয়েস অব আমেরিকা


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা