রতন টাটার জীবনাবসান
মারা গেছেন টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা। বুধবার রাতে তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান। ছবি: সংগৃহীত
ভারতের প্রখ্যাত শিল্পপতি রতন টাটা আর নেই। বুধবার (৯ অক্টোবর) রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন রতন টাটা। চিকিৎসা চলাকালীন অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। তার স্বাস্থ্যের নাজুক অবস্থা টাটা গ্রুপের নিজস্ব সদর দপ্তর, বম্বে হাউস নিশ্চিত করেছিল। তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন।
রতন টাটার মৃত্যুর পর ভারতের শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে ঘড়ির কাঁটা বন্ধ হয়ে গেছে। টাইটান মারা গেলেন। তিনি আরও লিখেছেন, ‘টাটা ছিলেন সততা, নৈতিক নেতৃত্ব এবং পরোপকারিতার উদাহরণ, যিনি ব্যবসার জগতে এবং এর বাইরেও একটি অমোঘ চিহ্ন রেখে গেছেন। আমাদের স্মৃতিতে তিনি চিরকালের জন্য অনন্য উচ্চতায় থাকবেন।’
আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেছেন, রতন টাটার মতো ‘কিংবদন্তি’ কখনই বিবর্ণ হয় না। তিনি এক্সে লিখেছেন, ‘ভারত একজন স্বপ্নদর্শীকে হারিয়েছে যিনি আধুনিক ভারতের পথকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন।’
রতন টাটা টাটা সন্সের চেয়ারম্যান ইমেরিটাস ছিলেন। এ ছাড়াও তিনি টাটা মোটরস, টাটা স্টিল ও টাটা কেমিক্যালসের কর্ণধার ছিলেন।
ভারতের শিল্পে অসামান্য অবদান রাখার জন্য রতন টাটা ২০০০ সালে পদ্মভূষণ এবং ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মাননা পান।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা