ম্যাক্রোঁর আহ্বান অসম্মানজনক; নেতানিয়াহু
গাজায় ব্যবহারের জন্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বানের সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শনিবার প্যারিসে এক শীর্ষ সম্মেলনে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও গাজায় সংঘাত অব্যাহত রাখার বিষয়ে উদ্বেগ পুনর্ব্যক্ত করেন ম্যাক্রোঁ। এর প্রতিক্রিয়ায় ম্যাক্রোঁ ও অন্যান্য পশ্চিমা নেতাদের উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘যারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন, তাদের লজ্জা হওয়া উচিত’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এর আগে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ইন্টার রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেছেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হলো রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করা।’
সাক্ষাৎকারে ম্যাক্রোঁ আরও বলেন, ‘ইসরায়েলকে ফ্রান্স কোনও অস্ত্র সরবরাহ করছে না।’ লেবাননে ইসরায়েলের স্থল সেনা অভিযানের সিদ্ধান্তের সমালোচনাও করেন তিনি। বলেন, ‘লেবানন নতুন গাজা হয়ে উঠতে পারে না।’
ম্যাক্রোঁর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বানকে ‘অপমানজনক’ বলে উল্লেখ করে বলেন, ‘ইসরায়েল তাদের সমর্থন ছাড়াই জিতবে।’
নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত ভিডিওতে বলেন, ইসরায়েল যখন ইরানের নেতৃত্বে বর্বর শক্তির বিরুদ্ধে লড়াই করছে, তখন সব সভ্য দেশকে ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো উচিত।
উল্লেখ যে, গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত অন্তত ৪১ হাজার ৮২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে লেবাননসহ মধ্যপ্রাচ্যেও।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা