ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, হামলায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের আকাশসীমায় আর কোনো হুমকি দেখছে না সেনাবাহিনী।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের মাত্রা বৃদ্ধির মধ্যে মঙ্গলবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
আল জাজিরা জানায়, ইসরায়েলের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে। দেশটির বিভিন্ন প্রান্তে বেজেছে বিমান হামলার সাইরেন।
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, হামলায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের আকাশসীমায় আর কোনো হুমকি দেখছে না সেনাবাহিনী।
তিনি ইসরায়েলের জনগণের উদ্দেশে বলেন, তারা এ মুহূর্তে নিরাপদ। চাইলে আশ্রয়কেন্দ্র ছেড়ে যেতে পারেন তারা।
ইসরায়েলের জরুরি সেবা কর্তৃপক্ষ জানায়, তেল আবিব এলাকায় সামান্য আহত হয়েছেন অন্তত দুজন মানুষ।
এর আগে ইসরায়েলের সেনাবাহিনী সতর্ক করে বলেছিল, ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা প্রবল।
ওই সতর্কবার্তায় জনগণকে নিরাপদ কক্ষগুলোতে আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়েছিল।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানায়, গত সপ্তাহে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা, চলতি বছর হামাসের নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘ইসমাইল হানিয়া, হাসান নাসরাল্লাহ ও (আইআরজিসি গার্ডস কমান্ডার) নিলফরোশানের শাহাদাতের জবাবে আমরা দখলকৃত ভূখণ্ডের (ইসরায়েল) প্রাণকেন্দ্রকে লক্ষ্যবস্তু বানিয়েছি।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা