১৩০০ হজযাত্রীকে নিজ খরচে হজ করাবেন সৌদি বাদশা
আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে পবিত্র হজ পালন। ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে হজ করতে সৌদি আরবে গেছেন হজযাত্রীরা। প্রতি বছর সৌদি আরবে বাদশাহর অতিথি হয়ে অনেকে হজ করার সুযোগ পান। এবার এই সুযোগ পাচ্ছেন ৯০টি দেশের ১ হাজার ৩০০ জন হজযাত্রী। শনিবার (১৭ জুন) বাদশাহ সালমান এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।
প্রজ্ঞাপনের বরাত দিয়ে আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, বাদশাহ এবার ৯০টি দেশের ১ হাজার ৩০০ জন হজযাত্রীকে নিজ খরচে হজ করাবেন। দুই পবিত্র মসজিদের অভিভাবক অতিথি প্রোগ্রামের আওতায় এসব হজযাত্রীদের হজের সমস্ত ব্যয়ভার বহন করবে সৌদি সরকার। সৌদি বাদশাহর অতিথিদের হজ করার বিষয়টি দেখাশোনার দায়িত্বে রয়েছেন ইসলামিক সম্পর্কবিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল-আসেখ। তিনি বলেছেন, মুসলিম ও ইসলামিক বিশ্বের সঙ্গে সম্পর্কোন্নয়নের যে প্রচেষ্টা রাজতন্ত্র করে থাকে, এটি তারই প্রতিফলন।
এ বিষয়ে বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে আব্দুল লতিফ আরও বলেছেন, ‘এই অসাধারণ আয়োজন প্রতিবছর সৌদি সরকারের অর্থায়নে করা হয়। এর মাধ্যমে বিশ্বের হাজারখানেক মুসলিম হজ করার সুযোগ পেয়ে থাকেন। এই সুসংগঠিত ব্যবস্থায় তাদের সর্বোচ্চ সেবা প্রদান করা হয়।’
যেসব দেশের মুসলিমরা বাদশাহর অতিথি হয়ে হজ পালনের সুযোগ পেয়েছেন, তাঁদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাস ও ধর্মীয় সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে সৌদি সরকার। তাঁদের ভিসা প্রদান, হজ করতে আসা এবং হজ করে নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত পুরো বিষয়টির সঙ্গে সমন্বয় করছে দেশটি।
এ মাসের শুরুতে ফিলিস্তিনের ১ হাজার মুসলিমের হজের ব্যবস্থা করার জন্য নির্দেশনা জারি করেন বাদশাহ সালমান। ইতিমধ্যে সেনেগাল থেকে ৫৫৪ জনের হজযাত্রীদের প্রথম দল মদিনা থেকে মক্কায় পৌঁছেছেন। তাঁদের হজ পরিষেবা প্রদানকারীদের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়েছে। সেনেগালের হজবিষয়ক অফিসের কর্মকর্তারা হজযাত্রীদের জন্য প্রদত্ত সুবিধার জন্য সৌদি সরকারের কাছে তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা