পেগাসাস কাণ্ড: এনএসও দফতরে ইসরায়েলি গোয়েন্দাদের তল্লাশি
পেগাসাস কাণ্ডে তদন্ত শুরু করেছে ইসরায়েলি গোয়েন্দারা। এরই মধ্যে স্পাইওয়্যার সংস্থা এনএসও’র দফতরে তল্লাশি চালিয়েছে তারা।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক ট্যুইটবার্তায় এ কথা জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
এনএসওর তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে সাংবাদিক, রাজনীতিক, সমাজকর্মী এমনকি সেনা কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের ওপরে অবৈধ নজরদারি চালানোর অভিযোগ উঠেছে ফান্স, পাকিস্তান ও ভারতসহ বেশ কয়েকটি দেশে। পেগাসাস সংক্রান্ত ফাঁস হওয়া একটি তথ্যভান্ডার নিয়ে তদন্ত চালাচ্ছে বিশ্বের ১৬টি সংবাদমাধ্যম। তাদের রিপোর্টের ভিত্তিতেই বিতর্ক শুরু হয়।
এনএসওর পাল্টা দাবি, ওই তথ্যভান্ডারের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে তারা নিজেরাই তদন্ত করে দেখবে।
বিভিন্ন দেশে ওঠা অভিযোগের তদন্ত করতে মন্ত্রী পর্যায়ের কমিটি তৈরি করেছে ইসরায়েলের বেনেট সরকার।
শুক্রবার এক ট্যুইটবার্তায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযোগের তদন্ত করতে কয়েকটি সরকারি সংস্থার প্রতিনিধি এনএসও’র দফতরে গিয়েছেন।
দেশটির সংবাদমাধ্যমের দাবি, তেলআবিবের কাছে হারজলিয়া এলাকায় এনএসও’র দফতরে অভিযান চালিয়েছে ইসরায়েলি গোয়েন্দারা। তবে শুক্রবার কেবল এনএসও’র প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন তারা। ওই সংস্থার সিস্টেম ও নথিপত্র খতিয়ে দেখার কাজ এখনও শুরু হয়নি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা