‘পরমাণু সমঝোতাকে পণবন্দি হিসেবে ব্যবহার করতে চায় আমেরিকা’
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের চলমান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার একাংশ উন্মোচন করেছেন আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি। তিনি বলেছেন, ওয়াশিংটন তেহরানকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচনায় বসতে বাধ্য করার জন্য পরমাণু সমঝোতাকে পণবন্দি হিসেবে ব্যবহার করছে।
তিনি বুধবার এক সাক্ষাৎকারে বলেন, মার্কিনিরা দাবি করছে যে, তারা পরমাণু সমঝোতায় ফিরে আসতে এবং ওই সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে প্রস্তুত। কিন্তু ভিয়েনা সংলাপে তাদের শর্ত আরোপের চেষ্টা এর উল্টো চিত্র তুলে ধরছে।
গরিবাবাদি বলেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব ইরানের শক্তিমত্তার উপকরণ এবং এই দুই বিষয়ে তেহরান কখনও আলোচনা করবে না। ইরানের এই কূটনীতিক বলেন, আমেরিকা এখন পর্যন্ত তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো পরমাণু সমঝোতা থেকে আবার বেরিয়ে না যাওয়ার গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া, এই সমঝোতা নিয়ে চলমান অচলাবস্থার জন্য আমেরিকার বিদ্বেষী ও ধ্বংসাত্মক আচরণই যে দায়ী সেকথা স্বীকার করতেও ওয়াশিংটন রাজি হচ্ছে না।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বুধবারের এক ভাষণের পর গরিবাবাদি এসব কথা বললেন। সর্বোচ্চ নেতা তার ভাষণে বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ প্রসঙ্গে বলেন, “মার্কিনীরা নির্লজ্জভাবে মিথ্যা বলে ও প্রতিশ্রুতি ভঙ্গ করে। চুক্তি ভঙ্গ করতে তাদের জুড়ি নেই এবং এ কাজ করতে তাদের হাত বিন্দুমাত্র কাঁপে না। কোনও ধরনের লোকলজ্জার ভয় না করেই তারা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। এবার পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে যখন বলা হচ্ছে, ভবিষ্যতে তোমরা আবার যে এ সমঝোতা লঙ্ঘন করবে না তার প্রতিশ্রুতি দাও। কিন্তু তারা সে প্রতিশ্রুতি দিতে পরিষ্কারভাবে অস্বীকার করছে।”
সর্বোচ্চ নেতার এ বক্তব্যে একথার ইঙ্গিত পাওয়া যায় যে, ভিয়েনা সংলাপে অবমাননাকর কোনও শর্ত মেনে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে রাজি হবে না ইরান।
২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় সই করে আমেরিকাসহ ছয় বিশ্বশক্তি। কিন্তু ২০১৮ সালে বিনা কারণে সেই সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যায়। এখন তাতে ফিরে আসার জন্য উল্টো নির্লজ্জভাবে ইরানের ওপর শর্ত আরোপের চেষ্টা করছে ওয়াশিংটন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা