ভুটানে ৯০ ভাগ মানুষকে পূর্ণাঙ্গ টিকা দেয়া হয়েছে
উপযুক্ত বয়সী নাগরিকদের মধ্যে শতকরা ৯০ ভাগকেই করোনাভাইরাসের পূর্ণাঙ্গ টিকা দিয়েছে ভুটান। এই হার বিশ্বে সর্বোচ্চ। এ খবর দিয়েছে অনলাইন ভয়েস অব আমেরিকা। ভুটানের মোট জনসংখ্যা আট লাখ।
জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ২০ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ করার জন্য কমপক্ষে ২৪০০ স্বাস্থ্যকর্মীকে দায়িত্ব দিয়ে ছড়িয়ে দেয়া হয়।
ইউনিসেফ বলেছে, ভুটানের রাজকীয় সরকার সব বয়সী মানুষের কাছে পৌঁছাতে বিস্তৃত প্রচেষ্টা নিয়েছে। কমিউনিটি সেন্টারগুলোতে টিকা দেয়ার আয়োজন করেছেন স্বাস্থ্যকর্মীরা। এর পাশাপাশি প্রবীণ ও চলাচলে অক্ষম এমন ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়েছেন তারা টিকা দিতে। যাযাবর সম্প্রদায়ের কাছে পৌঁছাতে তারা অতি উঁচুতে উঠে গেছেন। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকা দেয়া হয়েছে। এ ছাড়া বেশির ভাগ নাগরিককে মার্চ ও এপ্রিল মাসে টিকার প্রথম ডোজ দিয়েছে ভুটান।
দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের দান করা ৫ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে পায় ভুটান।
উল্লেখ্য, গরিব দেশগুলোতে টিকা বিতরণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে প্রচেষ্টা নিয়েছে অন্যদের সহায়তায়, তার নাম দেয়া হয়েছে কোভ্যাক্স। যুক্তরাষ্ট্র ছাড়াও ভুটানকে টিকা দিয়েছে চীন, ডেনমার্ক, ভারত, বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া। ছোট্ট এই দেশটি এখন করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকা দেয়ার ক্ষেত্রে শতকরা হিসাবে বিশ্বে সবার উপরে অবস্থান করছে।
ইউনিসেফ বলেছে, এই সফলতা সম্ভব হয়েছে প্রধানত দ্বিতীয় ডোজ টিকা এবং তা বিতরণে বিস্তৃত প্রস্তুতির জন্য। সারা দেশে এই টিকা সব রকমভাবে ছড়িয়ে দেয়া হয়েছে। এতে যুক্ত করা হয়েছে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের। টিকার বিষয়ে আগেভাগেই প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করা হয়েছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা