আইএইএ’র সাথে ৩ মাসের জন্য অচলাবস্থার অবসান ইরানের
আমেরিকা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে ইরানের সহযোগিতার ক্ষেত্রে যে অচলাবস্থা দেখা দিতে যাচ্ছিল সর্বোচ্চ তিনমাসের জন্য তার সমাধান হয়েছে। আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির তেহরান সফরে দু’পক্ষের আলোচনা শেষে এ সংক্রান্ত সমঝোতার কথা ঘোষণা করা হয়েছে।
রবিবার শেষ বেলায় ইরান ও আইএইএ’র পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই আন্তর্জাতিক সংস্থার পরিদর্শকরা আগামী তিন মাস ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ‘জরুরি’ পরিদর্শন কাজ চালিয়ে যেতে পারবেন। বিবৃতিতে বলা হয়েছে, ২০২০ সালের ২৬ আগস্ট গ্রোসির আগেরবারের তেহরান সফরের সময় আইএইএ’র সঙ্গে ইরানের যে সমঝোতা হয়েছে তার বাস্তবায়ন কাজ চালিয়ে যাবে দু’পক্ষ।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সংসদে পাস হওয়া আইনের ভিত্তিতে ইরান আগামী ২৩ ফেব্রুয়ারি (আগামীকাল) থেকে এনপিটির সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিত রাখবে। এর অর্থ হচ্ছে, আইএইএ’র পরিদর্শকরা পূর্ব ঘোষণা ছাড়া আর ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবেন না। তবে ইরান আগের মতো দু’পক্ষের মধ্যে স্বাক্ষরিত ‘সেফগার্ড এগ্রিমেন্ট’ পুরোপুরি মেনে চলবে। যৌথ বিবৃতিতে আরো বলা হয়েছে, আগামী তিনমাস আইএইএ’র পরিদর্শকরা পূর্বঘোষিত সময়সীমা অনুযায়ী ইরানে তাদের পরিদর্শন কাজ চালাতে পারবেন। কোন কোন তারিখ তারা তেহরান সফরে আসবেন তার তালিকাও চূড়ান্ত হয়েছে। ইরানের সংসদ গত ডিসেম্বরে এমন একটি আইন পাস করে যার ফলে পরবর্তী দু’মাসের মধ্যে আমেরিকা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে প্রেসিডেন্ট রুহানির সরকার সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিত করে দিতে বাধ্য থাকবেন। ওই আইনের ভিত্তিতে ইরান গত সপ্তাহে আইএইএ’কে জানিয়ে দেয়, ২১ ফেব্রুয়ারি মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ২৩ ফেব্রুয়ারি থেকে তেহরান পূর্বঘোষণা ছাড়া আর কোনো পরিদর্শক গ্রহণ করবে না। ইরানের ওই আল্টিমেটাম হাতে পাওয়ার পর আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি শনিবার তড়িঘড়ি করে তেহরানে ছুটে আসেন। শেষ পর্যন্ত তার ইরান সফর ফলপ্রসু হয় বলে দু’পক্ষ ঘোষণা করেছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা