রায়ের প্রতিবাদ: ভারতে বিচারপতিকে আপত্তিকর জিনিস উপহার পাঠিয়ে আলোচনায় নারী
ঘটনাটি ভারতের। কিছুদিন আগে দু’টি যৌন নির্যাতনের মামলায় তার রায় নিয়ে বিতর্ক দেখা গিয়েছিল সে দেশে। এবার বম্বে হাইকোর্টের সেই অতিরিক্ত বিচারপতি পুষ্পা বি গানেদিওয়ালাকে ওই রায়ের প্রতিবাদে ১৫০টি কন্ডোম পাঠালেন গুজরাটের এক নারী। পাশাপাশি, ওই বিচারপতিকে সাসপেন্ড করে দেওয়ারও দাবি তুলেছেন।
জানা গেছে, গুজরাটের ওই নারীর নাম দেবশ্রী ত্রিবেদী। তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। সম্প্রতি বম্বে হাইকোর্টের ওই রায়ের পর ক্ষোভপ্রকাশ করেন তিনি। এরপরই বিচারক গানেদিওয়ালার চেম্বার, বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের রেজিস্ট্রি অফিস-সহ ১২ জায়গায় ওই কনডোম পাঠিয়েছেন দেবশ্রী।
পরবর্তীতে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, “আমি অবিচার সহ্য করতে পারি না। এক নাবালিকা বিচারপতি পুষ্পা বি গানেদিওয়ালার জন্য বিচার পেল না। আমার দাবি ওই বিচারপতিকে সাসপেন্ড করে দেওয়া উচিত।” তিনি আরও বলেন, “আমার মনে হয় একজন নারী হিসেবে আমি কোনও ভুল করিনি। এজন্য আমার কোনও অপরাধবোধ নেই। নারীদের সবসময় নিজেদের অধিকারের জন্য লড়াই করা উচিত। গানেদিওয়ালার এই রায়ের পর মেয়েদের পোশাকের উপর থেকে যখন তখন হেনস্তা করতে পারবে পুরুষরা।”
যদিও এই ঘটনায় হয়তো শাস্তির মুখে পড়বেন না দেবশ্রী। কারণ নাগপুর বেঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, তারা এই ধরনের কোনও প্যাকেটই পাননি। তবে নাগপুর বার অ্যাসোসিয়েশনের এক সিনিয়র অ্যাডভোকেট ওই নারীর শাস্তির দাবি তুলেছেন। এর আগে একটি যৌন নিগ্রহের মামলায় পুষ্পা গানেদিওয়ালা জানিয়েছিলেন, পোশাকের উপর নাবালিকার স্তনে হাত দিলে পকসো আইনের আওতায় তা যৌননিগ্রহ হিসেবে গ্রাহ্য হবে না। যৌনতামূলক কার্যকলাপের অভিপ্রায়ে ত্বকের সঙ্গে ত্বকের সংস্পর্শ হলে, তবেই তা যৌন নিগ্রহ হিসেবে প্রমাণিত হবে। পরে সেই রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া ডটকম, সংবাদ প্রতিদিন


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা