অবশেষে ২৭ দিন পর নেতানিয়াহুকে ফোন বাইডেনের
গত ২০ জানুয়ারি শপথ নেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর থেকেই বিভিন্ন দেশে ফোন করে কথা বলছিলেন দেশটির ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী এই প্রেসিডেন্ট। কিন্তু ইসরায়েলে ফোন করছিলেন না তিনি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে ফোন করেছিলেন গদিতে বসার মাত্র দুই দিন পর। কিন্তু জো বাইডেন ২০-২৫ দিন পেরিয়ে গেলেও ফোন করছিলেন না। কেন করছেন না, তা নিয়ে নানা আলোচনার মাঝেই অবশেষে ২৭ দিন পর বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্মরণ করলেন তিনি।
রয়টার্স লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এড়িয়ে যাচ্ছেন কি না, সেটি নিয়ে বিশ্ব রাজনীতিতে আলোচনা চলছিল। ক্ষমতায় আসা নতুন নেতাদের সৌজন্যতার রীতিতে এই ধরনের ফোনকলকে এভাবে বিশ্লেষণ করে থাকেন কূটনৈতিক বিশ্লেষকেরা।
ইসরায়েলে ২৩ মার্চ নির্বাচন হওয়ার কথা। বাইডেন সেই নির্বাচনের আগে নেতানিয়াহুকে ফোন করেন কি না, সেটি মূলত আলোচনার বিষয় ছিল।
ফোনালাপের পর বাইডেন ওভাল অফিসে দাঁড়িয়ে সাংবাদিকদের যা বলেছেন, তাতে তিক্ত সম্পর্কের কোনও আভাসই পাওয়া যায়নি। তিনি বলেন, ‘দারুণ আলাপ হয়েছে।’
অন্যদিকে নেতানিয়াহুর অফিস থেকে বিবৃতিতে জানানো হয়েছে, দু’জনে প্রায় এক ঘণ্টা কথা বলেছেন। দেশটির দাবি, ‘এ সময় ইরানি হুমকি মোকাবিলা এবং ইসরায়েলের সঙ্গে আরব ও মুসলিম দেশের উদীয়মান সম্পর্কের বিষয়ে কথা হয়েছে।’
‘দুই নেতা তাদের দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথাও স্মরণ করেন আলোচনায়,’ বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, ‘ইরানের বিষয়ে অবিরত পরামর্শের প্রয়োজনের বিষয়ে দুই নেতার আলাপ হয়েছে।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা