আক্রান্ত হলে অবৈধ ইহুদি বসতিগুলো রক্ষা পাবে না, ইসরায়েলকে হুঁশিয়ারি
‘আগুন নিয়ে খেলার’ ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন লেবাননের হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, লেবাননে যেকোনও ইসরায়েলি আগ্রাসনের কঠোর জবাব দেবে প্রতিরোধ আন্দোলন।
ইমাদ মুগনিয়াসহ হিজবুল্লাহর কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডারের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন সাইয়্যেদ নাসরুল্লাহ।
২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে সিরিয়ার রাজধানী দামেস্কে গাড়িতে পেতে রাখা ইসরায়েলি বোমা বিস্ফোরণে নিহত হন মুগনিয়া। তিনি ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধে ইসরায়েলকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সাইয়্যেদ নাসরুল্লাহ তার ভাষণে বলেন, হিযবুল্লাহ সামরিক সংঘাত চায় না তবে সংঘাতে যেতে বাধ্য করলে অতীতের যেকোনও সময়ের তুলনায় শক্তিশালী আঘাত হানতে প্রস্তুত আছে তারা।
তিনি বলেন, “ইসরায়েল কখনও আন্তর্জাতিক আইন মেনে চলেনি; সবগুলো যুদ্ধে দেশটি বেসামরিক নাগরিকদের হত্যা করেছে।”
হিজবুল্লাহর মহাসচিব ইসরায়েলকে উদ্দেশ করে বলেন, “যেকোনও সংঘাতে আমরা কঠোর জবাব দেব। যদি তোমরা আমাদের শহরগুলোতে হামলা করো তাহলে আমরা তোমাদের শহরগুলোতে হামলা চালাব আর তোমরা যদি আমাদের গ্রামগুলোতে হামলা চালাও তাহলে তোমাদের অবৈধ ইহুদি বসতিগুলো আমাদের হামলা থেকে রক্ষা পাবে না।”
চলতি মাসের গোড়ার দিকে লেবানন সীমান্তের কাছে সামরিক মহড়া চালায় ইসরায়েল। ওই মহড়াকে যুদ্ধের উসকানি বলে মন্তব্য করেন লেবাননের প্রতিরোধ সংগ্রামের এই নেতা।
তিনি আরও বলেন, “আবার যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে এমন পরিণতি দেখতে হবে যা সে ১৯৪৮ সালের পর আর কখনও দেখেনি। কাজেই আগুন নিয়ে খেলা বন্ধ করো। আমরা প্রতিরোধ করতে এবং শহীদ হয়ে যেতে প্রস্তুত রয়েছি।”


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা