ক্যাপিটল হিলের সহিংসতায় উষ্কানী দাতাদের চিহ্নিত ও বিচার কল্পে তদন্ত কমিশন হচ্ছে
৬ জানুয়ারিতে ক্যাপিটল হিলে জঙ্গি হামলায় উস্কে দেয়ার নেপথ্য কাহিনী উদঘাটনের অভিপ্রায়ে ৯/১১ এ সন্ত্রাসী হামলার সময়ে গঠিত কমিশনের ন্যায় একটি স্বতন্ত্র ও স্বাধীন কমিশন গঠনের কথা বলেছেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলসি। অর্থাৎ ইউএস সিনেটের বিচারে দলীয় সহানুভূতির কারণে ডোনাল্ড ট্রাম্প অব্যাহতি পেলেও ঐ হামলায় সমর্থকদের উস্কে দেয়ার দায় থেকে মুক্ত হতে পারেননি। স্পিকারের বক্তব্য অনুযায়ী যে কমিশন গঠিত হবে তারা বিস্তারিত অনুসন্ধান ও তদন্ত করবে। আগে থেকেই হুমকি-ধমকি সত্বেও নিরাপত্তা ব্যবস্থা কেন এত দুর্বল ছিল এবং জঙ্গিরা কোত্থেকে ক্যাপিটল হিলে এমন ভয়াবহ আক্রমণ ও সহিংসতার সাহস পেয়েছে সে সবও অনুসন্ধান করবে এই কমিশন।
সোমবার প্রতিনিধি পরিষদের সকল ডেমক্র্যাট সদস্যের কাছে প্রেরিত পত্রে প্যালসি উল্লেখ করেছেন যে, এই কমিশন গঠনের মধ্যদিয়ে আমাদের পরবর্তী ধাপের কার্যক্রম শুরু হবে। ক্যাপিটল হিলে হামলায় উস্কে দেয়া নিয়ে বিরাজিত বহু প্রশ্নের জবাব পাওয়ায় সম্ভব হবে। গণতান্ত্রিক রীতি অনুযায়ী সুষ্ঠুভাবে অনুষ্ঠিত নির্বাচনের ভোট-গণনার চূড়ান্ত পর্যায়ে কংগ্রেসের যৌথ অধিবেশনে ঐ হামলায় পুলিশ অফিসারসহ ৫ জনের প্রাণ ঝরেছে। আহত হয়েছেন বেশ ক’জন। এই কমিশনের দায়িত্বে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা কী ছিল সেটিও থাকবে। কারণ, সন্ত্রাসে লিপ্তদের দমনে প্রেসিডেন্ট হিসেবে যে দায়িত্ব ছিল তা পালনে সীমাহীন কার্পণ্য করেছেন ট্রাম্প। ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুরোধ জানিয়েও সময়মত সাড়া পাননি কংগ্রেসের রিপাবলিকান সদস্যরাও।
স্পিকারের পত্রে আরো উল্লেখ করা হয়েছে, ক্যাপিটল হিলের নিরাপত্তা এবং কংগ্রেসম্যানদের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে অতিরিক্ত বাজেট-বরাদ্দের প্রয়োজন রয়েছে। ইউএস সিনেটে ট্রাম্পের দ্বিতীয় দফা বিচার সম্পন্নের দুদিন পরই স্পিকারের এমন পত্র ডেমক্র্যাটদের সাহস জুগিয়েছে ৬ জানুয়ারির জঘন্যতম অধ্যায়ের নেপথ্য মদদদাতার মুখোশ উন্মোচন এবং গুরুতর অপরাধী হিসেবে আদালতে সোপর্দ করার সম্ভাবনায়। ডেমক্র্যাটরা মনে করছেন, ঐ জঙ্গি হামলা ও সহিংসতার নেপথ শক্তির মুলোৎপাটন ঘটানো সম্ভব হলেই ভবিষ্যতে এমন অনাচারের আশংকা দূর হবে। প্রসঙ্গত: উল্লেখ্য যে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর উভয় দলের সমন্বয়ে ‘৯/১১ কমিশন’ গঠিত হয়েছিল। ঐ হামলার নেপথ্যেও ঘটনাবলি এবং সন্ত্রাসীদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত ও শনাক্তে দু’বছর সময় লেগেছে কমিশনের। সেজন্যে কমিশনকে বেশ কবার গণ-শুনানীসহ বিভিন্ন পর্যায়ের মতামত/মন্তব্য সংগ্রহ করতে হয়। প্রকাশ করা হয়েছিল ৫৬১ পাতার বিবরণী। ক্যাপিটল হিলের জঙ্গি হামলার জন্যে গঠিত কমিশনের ব্যাপারে প্রতিনিধি পরিষদে ইন্টেলিজেন্স কমিটির চেয়ার এডাম শিফ বলেন, মূল কারণ নির্ণয় করার জন্যেই উচ্চ পর্যায়ের দল-নিরপেক্ষ একটি প্যানেল দরকার। ট্রাম্পের আহবানই মূল প্রেরণা শক্তি ছিল নাকি নেপথ্যে আরো কোন চক্র রয়েছে, যারা যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা এবং সাংবিধানিক রীতিকে তছনছ করতে চেয়েছিল-সেটি জানার জন্যেই ব্যাপকভিত্তিক অনুসন্ধানের বিকল্প নেই। এডাম শিফ আরো উল্লেখ করেছেন যে, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প তার চিরাচরিত মনোভাব অনুযায়ী চরমপন্থি শ্বেতাঙ্গদের গণতান্ত্রিক মহলের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন এবং সামাজিক অস্থিরতা তৈরীর মাধ্যমে বাইডেন প্রশাসনকে হেনস্থা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন কিনা সেটিও জানা দরকার। বামপন্থি চরমপন্থিরা ট্রাম্পের অপকর্মের দোসর বলে কোন কোন মহল অভিযোগ করছেন। তারা ৬ জানুয়ারির সহিংসতার পরও নানাভাবে সংগঠিত হচ্ছে বিভিন্ন এলাকায়-এমন কথাও আসছে গণমাধ্যমে। স্পিকারের আগ্রহ অনুযায়ী কংগ্রেসম্যান এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকবেন না এ কমিশনে। বিভিন্ন সেক্টরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্নরাই কমিশনের সদস্য হবেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা