অবশেষে লাদাখ থেকে সেনা প্রত্যাহারে সম্মত হল চীন-ভারত
অবশেষে লাদাখ সীমান্ত সংকট নিয়ে সমঝোতায় পৌঁছল ভারত ও চীন। সংঘাতপূর্ণ ওই অঞ্চল থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে দুই দেশ। এই সমঝোতার ফলে প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ থেকে দুই দেশের সেনারা সরে আগের অবস্থানে ফিরে যাবে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া’র।
বিষয়টি পৃথক বিবৃতিতে উভয়পক্ষই নিশ্চিত করেছে। এ বিষয়ে বুধবার প্রথমে বিবৃতি দেয় বেইজিং। একদিন পর বিবৃতি দেয় নয়াদিল্লি।
হিমালয় পর্বতের পাদদেশের পাহাড়ি অঞ্চলটিতে এক বছরের বেশি সময় ধরে প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টে এক ঘোষণায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, প্যাংগং লেকের উত্তর তীর থেকে চীনের সেনা পূর্ব দিকে নিজেদের স্থায়ী শিবিরে যাবে।
আর ভারতের সেনাও ফিঙ্গার পয়েন্ট চার থেকে সরে গিয়ে স্থায়ী শিবিরে ফিরে যাবে। তবে সেনা সরবে পর্যায়ক্রমে। ফলে ফিঙ্গার পয়েন্ট চার থেকে আট পর্যন্ত কারও অধিকারে থাকবে না।
পেট্রলিং এখন বন্ধ থাকবে। এছাড়া রাজনাথ সিং দাবি করেন, ভারত তার এক ইঞ্চি জমিও হারায়নি। রাজনাথ জানিয়েছেন, ভারত ও চীনের মধ্যে আলোচনা চলতে থাকবে। আরও কিছু বিষয়ে সমঝোতা হওয়া এখনও বাকি। ভারত জানিয়ে দিয়েছে, চীনকেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) মানতে হবে।
ভারত বা চীন-কেউ একতরফা কোনও পরিবর্তন করতে পারবে না এবং কোনও জমি দখল করতে পারবে না। রাজনাথ জানান, ৪৮ ঘণ্টার মধ্যে দুই দেশের সেনা কর্মকর্তারা আবার আলোচনায় বসে বাকি বিষয়ে সমঝোতায় আসার চেষ্টা করবেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা