পুতিনকে কী জরুরি বার্তা পাঠালেন ইরানের সর্বোচ্চ নেতা?
ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফ সম্প্রতি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বিশেষ বার্তা নিয়ে মস্কো সফর করেছেন।
মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লেখা বার্তাটি কলিবফ রাশিয়ার পার্লামেন্ট স্পিকার ভিজিস্লাভ ভোলোদিনের কাছে হস্তান্তর করেন।
বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা কী প্রয়োজনে পুতিনকে এমন জরুরি বার্তা পাঠালেন তা নিয়ে গত কয়েকদিন ধরে ইরানসহ আন্তর্জাতিক গণমাধ্যমে নানা জল্পনা চলছিল। বাকের কলিবফের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান সে জল্পনার অবসান ঘটিয়েছেন। আব্দুল্লাহিয়ান বলেছেন, সদ্য আমেরিকার ক্ষমতা গ্রহণকারী প্রেসিডেন্ট জো বাইডেন তার নির্বাচনি প্রতিশ্রুতি উপেক্ষা করে এখন পর্যন্ত ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসা বা তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কোনও পদক্ষেপ নেননি। এ অবস্থায় ওয়াশিংটনকে এ বার্তা দেওয়ার প্রয়োজন ছিল যে, ইরান পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার জন্য অপেক্ষা করবে না বরং তেহরান তার অগ্রগতির জন্য বিকল্প উপায় খুঁজে নেবে।
সিরিয়ায় সন্ত্রাসবিরোধী যুদ্ধে ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ সহযোগিতা দু’দেশের জন্য দৃষ্টান্তমূলক অভিজ্ঞতা বয়ে এনেছে জানিয়ে আব্দুল্লাহিয়ান বলেন, আমেরিকাকে পাশ কাটিয়ে কিভাবে তেহরান-মস্কো সহযোগিতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়েও পুতিনকে বার্তা পাঠিয়েছেন আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা পুতিনকে বলেছেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইরান যেমন তার মূল নীতি অর্থাৎ ‘না প্রাচ্য ও না পাশ্চাত্য’ রক্ষা করবে তেমনি গোটা বিশ্বের সঙ্গে পারস্পরিক সম্মানজনক সম্পর্ক রক্ষা করে চলবে তেহরান। হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আরও জানান, আগামী দিনগুলোতে এশিয়া মহাদেশ গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে এবং সেখানে ইরান-রাশিয়া সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা