‘পুরুষত্বের সংকট’! ছেলেদের মধ্যে মেয়েলি স্বভাব: দাবি চীনের
চীনে স্কুলগামী বালকদের একটি বড় অংশ 'মেয়েলি' স্বভাবের হয়ে উঠেছে। তাই তাদের 'কঠোর' করে তুলতে চাইছে কর্তৃপক্ষ। একে 'পুরুষত্বের সঙ্কট' বলে অবহিত করেছে দেশটির গণমাধ্যম ও শিক্ষাবিদেরা।
দেশটির শিক্ষা মন্ত্রণালয় বালকদের মধ্যে ইয়াং বা পুরুষালি শক্তি জাগিয়ে তুলতে; আরও বেশি ক্রিড়া প্রশিক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছে। একইসঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শরীরচর্চা ক্লাসগুলোকে নতুন করে ঢেলে সাজানোর সুপারিশ করা হয়।
শীর্ষ এক সরকারি কর্মকর্তার মতে, 'বালকদের মেয়েলি হয়ে ওঠা ঠেকানোর জন্য এ পদক্ষেপ। গত সপ্তাহে পরিকল্পনাটি প্রকাশিত হওয়ার পর থেকে এর পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে সামাজিক গণমাধ্যমে। চলছে অভিভাবকদের মধ্যে তুমুল বিতর্ক।
রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি কর্তৃপক্ষ জানায়, শিক্ষার মাধ্যমে শুধু 'নারী' বা 'পুরুষ' হিসেবে কাউকে গড়ে তোলা মূল উদ্দেশ্য হতে পারে না। বরং দায়িত্বশীল আচরণ গড়ে তোলার দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিৎ।
সাম্প্রতিক কালে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে চীন। তবে এজন্য এক সন্তান নীতির আওতায় জন্ম নেওয়া ছেলে শিশুদের আহ্লাদে বখে যাওয়া ও দুর্বল মনোভাবের বলে মনে করছে দেশটির কর্তৃপক্ষ। এরফলে পুরুষত্ব নিয়ে এক কট্টর ধারণার উদয় হয়।
অনেক অভিভাবক এই ধারণার বশবর্তী হয়ে সামরিক প্রশিক্ষণের আদলে গড়ে ওঠা শরীরচর্চা কেন্দ্রে ছেলে শিশুদের পাঠাচ্ছেন। এতে সন্তানেরা 'প্রকৃত পুরুষ' হতে পারবে বলেই বিশ্বাস তাদের।
গেল বছরের মে'তে চীনের পিপলস কনসালটেটিভ কনফারেন্সের স্ট্যান্ডিং কমিটির শীর্ষ প্রতিনিধি শি জেফু 'পুরুষ সন্তানদের মেয়েলিভাব মোকাবিলা' শীর্ষক প্রস্তাবনা দেন। তার উপর ভিত্তি করেই সাম্প্রতিক পরিকল্পনা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমটি ছেলে শিশুদের মেয়েলি স্বভাবের জন্যে ভিডিও গেম, নীলছবি এবং কঠোর শারীরিক প্রশিক্ষণের অভাবকে প্রধান কারণ হিসেবে তুলে ধরে।
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা