সাংসদদের বিপুল অর্থ দিতে চান ইমরান, সুপ্রিম কোর্টের নোটিশ
পাকিস্তানের প্রধানমন্ত্রী সম্প্রতি সে দেশের সাংসদদের জন্য পাঁচশ মিলিয়ন রুপির উন্নয়ন তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন। সিনেটে নির্বাচনের আগে ইমরানের এ ধরনের ঘোষণার বিরুদ্ধে নোটিশ জারি করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
আল-আরাবিয়্যাহ পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের বিচারক কাজি ফয়েজ ইসা এবং বিচারক মকবুল বকরের সমন্বয়ে গঠিত বেঞ্চ তহবিল বরাদ্দের বিষয়ে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মেয়াদে প্রদত্ত সে দেশের সুপ্রিম কোর্টের ২০১৩ সালের ৫ ডিসেম্বরের রায়ের ৫২ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করেছেন।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিচারক কাজি ফয়েজ ইসা, সে দেশের অ্যাটর্নি জেনারেল খালিদ জাবেদ খান এবং অন্য আইনজীবীদের কাছে তহবিল বরাদ্দের বিষয়টি নিয়ে জবাব চেয়ে নোটিশ পাঠিয়েছেন। বিচারক কাজি ফয়েজ ইসা বলেন, সাংসদদের জন্য এই তহবিল যদি আমাদের দেশের সংবিধান মেনে করা হয়ে থাকে, তাহলে আমরা এই মামলার ইতি টানবো। তবে, এই সিদ্ধান্ত যদি সংবিধান না মেনে নেওয়া হয়ে থাকে, তাহলে এর বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেবো।
জানা গেছে, ওই মামলা চলতি বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। মুলতবি ঘোষণা করার সময় তিনি বলেছেন, আইনি প্রক্রিয়া শুরু করার জন্য এ ধরনের মামলা দেশের প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।
অন্যদিকে, সিনেটে নির্বাচনের আগে এ ধরনের তহবিল বরাদ্দের ঘোষণা দেওয়ার জেরে ইমরান খানের সমালোচনায় সরব হয়েছেন পাকিস্তানের প্রধান বিরোধী দলগুলো।তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এই তহবিল বরাদ্দের ঘোষণা দিয়েছেন ইমরান। এতে করে তিনি ফায়দা নেবেন।
এর আগে গত ২৭ জানুয়ারি সংসদীয় দলের এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা দেন, সাংসদ ও প্রাদেশিক পরিষদের সদস্যদের প্রত্যেককে পাঁচশ মিলিয়ন রুপি দেওয়া হবে। টেকসই উন্নয়নের জন্য তিনি ওই তহবিল দেওয়ার কথা বলেছেন।
সূত্র: এএনআই, আল-আরাবিয়্যাহ


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা