মেয়ে সহপাঠীকে 'পছন্দ' করায় ৮ বছরের ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার!
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা। ২০১৪ সালের ৬ অক্টোবর থেকে এখানে সমলিঙ্গের বিয়েতে আইনি বৈধটা দেওয়া হয়েছে। কিন্তু এখানেরই শহর ওবাসোতে এক নিন্দনীয় ঘটনা ঘটল। ক্লাসের এক মেয়ে বন্ধুকে পছন্দ করার জন্য স্কুল থেকে বহিষ্কৃত হতে হল আট ৮ বছরের এক শিশু ছাত্রীকে। মেয়েটি জানায়, তার সহপাঠীকে বিশেষভাবে পছন্দ করে সে। এরপরই স্কুল কর্তৃপক্ষের তরফে এই পদক্ষেপ গ্রহণ করা হল।
ওবাসোর রিজয়েস ক্রিশ্চিয়ান স্কুল শুধুমাত্র ওই ছাত্রীকে নয়, তার ভাইকেও বের করে দিয়েছে। ঘটনার পরপরই ক্লো নামের ওই ছাত্রীর মা ডেলেনি সেলটনকেও ডেকে পাঠানো হয়। এক সাক্ষাৎকারে ডেলেনি জানান, খেলার মাঠে এক মেয়ে বন্ধুকে নিজের পছন্দের কথা জানায় তার মেয়ে ক্লো। দ্রুত তাকে খেলার মাঠ থেকে বের করে দেওয়া হয়। এরপর তার মেয়েকে স্কুলের প্রিন্সিপাল অফিসে নিয়ে যাওয়া হয়।
ওই ছাত্রীর মায়ের কথায়, তার মেয়ের সঙ্গে রীতিমতো জেরা শুরু হয়। একসময়ে স্কুলের ভাইস প্রিন্সিপাল বলে ওঠেন, এটা না কি অন্যায়। কারণ মেয়েদের সঙ্গে একমাত্র পুরুষেরই সম্পর্ক হতে পারে। পুরুষের থেকেই মেয়েদের সন্তান হতে পারে। এর বাইরে অন্য কিছু নিয়ম বিরুদ্ধ। ডেলেনি সেলটনকেও একই কথা জিজ্ঞাসা করা হয়। স্কুলের ভাইস প্রিন্সিপাল তাকে জিজ্ঞাসা করেন, মেয়ে হয়ে অন্য এক মেয়েকে পছন্দ করার বিষয়টিকে তিনি কীভাবে দেখেন? বেশ কিছুক্ষণ এ নিয়ে তর্ক-বিতর্ক চলতে থাকে। শেষ পর্যন্ত সেলটন পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিজয়েস ক্রিশ্চিয়ান স্কুল। ওই ছাত্রী ও তার ভাইকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। তবে সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করেন ডেলেনি। স্কুল সুপারিনটেনডেন্ট জোয়েল পেপিনের কাছেও আবেদন জানান তিনি। কিন্তু স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও সাড়া মেলেনি।
সূত্রে খবর, এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চায়নি স্কুল কর্তৃপক্ষ। তবে ঘটনার তীব্র নিন্দা করে সরব হয়েছেন সমাজের নানা স্তরের মানুষ। স্কুলের অনেক সাবেক ছাত্র-ছাত্রীরাও তাদের নানা তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছে। ক্লোর সমর্থনে ইতিমধ্যেই ফেসবুকে নানা ক্যাম্পেইন ও পোস্টের ছড়াছড়ি। তবে টনক নড়েনি সংশ্লিষ্ট প্রশাসনের।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা