যুক্তরাষ্ট্র যদি চুক্তি মেনে চলে, আমরাও মানবো : ইরান
যুক্তরাষ্ট্র যদি চুক্তি মেনে চলে, আমরাও মানবো মন্তব্য করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রের মতো প্রতারক রাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার প্রয়োজন আছে বলে মনে হয় না।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসন পরমাণু সমঝোতায় ফেরার জন্য ইরানকে কিছু শর্ত দিয়েছে। এর মাধ্যমে আমেরিকা ইরানের দিক থেকে কিছু ছাড় আদায় করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আব্বাস গোলরু। তিনি সম্প্রতি বার্তা সংস্থা ইরানপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের যেসব কর্মকর্তা ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার আলোচনায় জড়িত ছিল তাদের বাইডেন প্রশাসন গুরুত্বপূর্ণ পদগুলোতে বসাচ্ছে বলে যে খবর প্রচার করা হচ্ছে বিষয়টি তেমন নয়।
এর কারণ হিসেবে তিনি বলেন, বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী পরমাণু সমঝোতা প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা থেকে বোঝা যায়, বাইডেন প্রশাসন এ বিষয়টির সহজ সমাধান চায় না। তিনি আরও বলেন, ওবামা ও তার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যখন আলোচনার টেবিলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষর করলেও পেছনে তার মার্কিন ব্যাংক ও কোম্পানিগুলোকে বলে দিয়েছিল যে, তারা যেন ইরানের সঙ্গে ব্যবসা বা ব্যাংকিং লেনদেন না করে। উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ইরানের সঙ্গে আরও পাঁচ দেশকে সঙ্গে নিয়ে পরমাণু সমঝোতা সই করে আমেরিকা। কিন্তু পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে সে সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন।
এদিকে, মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানান, যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশের চাপের কাছে মাথা নতো করবে না ইরান। তবে সঙ্কট সমাধানে সবসময়ই আগ্রহী তেহরান।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা