মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা: আন্তর্জাতিক বিচার আদালতের রায় ইরানের পক্ষে
ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ ও দুই দেশের মধ্যে ১৯৫৫ সালে স্বাক্ষরিত অর্থনৈতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের বিচার করতে সম্মত হয়েছে হেগের আন্তর্জাতিক বিচার আদালত।
আমেরিকার পক্ষ থেকে এই আদালতে ইরানের এ সংক্রান্ত অভিযোগের বিচার না করার আবেদন জানানো হয়েছিল। কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে ইরানের পক্ষে রায় দিল।
ইরানের ওপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর ২০১৮ সালে ইরান আন্তর্জাতিক বিচার আদালতে মার্কিন সরকারের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেছিল। আদালতের প্রধান বিচারপতি বুধবার তার রায় ঘোষণা করে বলেন, আমেরিকা এ বিচারের শুনানি স্থগিত করতে যে আবেদন জানিয়েছিল বেশিরভাগ বিচারক তাকে ন্যায়সঙ্গত মনে করেননি। তারা বরং আমেরিকার বিরুদ্ধে ইরানের অভিযোগ খতিয়ে দেখতে সম্মত হয়েছেন।
২০২০ সালে আন্তর্জাতিক বিচার আদালতে ইরানের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করে বলেছিলেন, মার্কিন সরকার তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে ১৯৫৫ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক সম্পর্কবিষয়ক চুক্তি লঙ্ঘন করেছে।
২০১৮ সালের ৩ অক্টোবর আন্তর্জাতিক বিচার আদালত ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থগিতের নির্দেশ দিয়েছিল। বিশেষ করে ইরানে মানবিক পণ্য সরবরাহকে নিষেধাজ্ঞার বাইরে রাখতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছিল ওই আদালত।
২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা ২০১৮ সালের মে মাসে বের হয়ে যায়। এরপর ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলে ওই বছরেরই জুলাই মাসে ইরান নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে। ৩ অক্টোবর জাতিসংঘের সর্বোচ্চ বিচার আদালত ইরানের পক্ষে সেই মামলার রায় দেয়।
কিন্তু সে রায় বাস্তবায়ন না করে আমেরিকা উল্টো এই বিচার প্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলে বিচারের শুনানি স্থগিত রাখার আবেদন জানিয়েছিল।
সূত্র: পার্সটুডে


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা