ভারতে করোনার টিকা নিয়ে ১১ জনের মৃত্যু, তদন্তের দাবি চিকিৎসকদের
ভারতে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ দেশটির তেলেঙ্গানার রাজ্যের এক নারী স্বাস্থ্যকর্মী টিকা নেওয়ার পরে মারা যান। এ নিয়ে শুধু তেলেঙ্গানাতেই টিকা নেওয়ার পরে মারা গেছেন তিনজন। আর দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ১১ জন।
ফলে এই টিকার ব্যাপারে দেশটিতে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে দেশটির কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে তদন্তের দাবি জানিয়েছে চিকিৎসকরা।
জানা যায়, সর্বশেষ মারা যাওয়া ওই স্বাস্থ্যকর্মী গত ১৯ জানুয়ারি তেলেঙ্গানার কাশীপেট হাসপাতালে টিকা নিয়েছিলেন। এর তিন-চার দিন পর থেকেই শ্বাসকষ্ট শুরু হয় তার। এরপর ২৯ জানুয়ারি তাকে ভর্তি করা হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। শনিবার সেখানেই তার মৃত্যু হয়। তবে তেলেঙ্গানার স্বাস্থ্য দফতরের দাবি, ওই মহিলা স্বাস্থ্যকর্মীর শ্বাস-প্রশ্বাস জনিত সংক্রমণ, ফুসফুসের সমস্যার মতো কো-মর্বিডিটি ছিল। সেই কারণেই মৃত্যু হয়েছে। এর সঙ্গে টিকার কোনও সম্পর্ক নেই। মৃত্যুর প্রাথমিক কারণ হার্ট অ্যাটাক।
অন্যদিকে টিকা নেওয়া স্বাস্থ্যকর্মীদের এভাবে পরপর মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি লিখেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র গাইডলাইন অনুযায়ী একটি নির্দিষ্ট এলাকায়, নির্দিষ্ট সময়ে বা টিকার কারণে দুই বা ততোধিক মৃত্যুর ঘটনা ঘটলে সেটা টিকাকরণ পরবর্তী বিরূপ ঘটনার (অ্যাডভার্স ইভেন্টস ফলোইং ইমিউনাইজেশন বা এইএফআই) নিয়ম মতো তদন্ত করা প্রয়োজন।
সরকারকে লেখা চিঠিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, জরুরি ভিত্তিতে মৃত্যুর তদন্ত করে জনগণকে সাবধান করতে হবে। পাশাপাশি উৎপাদনের সময়, টিকা প্রয়োগে বা অন্য কোনও ক্ষেত্রে ত্রুটি থাকলে তা সংশোধন করে তারপর ফের টিকা দিতে হবে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা