যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী কে এই অ্যান্টনি ব্লিনকেন?
যুক্তরাষ্ট্রে জো বাইডেন প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যান্টনি ব্লিনকেন। মঙ্গলবার (২৬ জানুয়ারী) মার্কিন কংগ্রেসে উচ্চকক্ষের ভোটাভুটিতে দেশটির ৭১তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়োগ চূড়ান্ত হয়।
এরপর এক টুইট বার্তায় ব্লিনকেন তার প্রতিক্রিয়ায় বলেন, ১৯৯৩ সালে স্টেট ডিপার্টমেন্টে আমি কাজ শুরু করেছি। আজ এটা আমার জীবনের জন্য সম্মানের বিষয় যে, ৭১তম সেক্রেটারি অফব স্টেট হিসেবে আমি এই বিভাগের নারী-পুরুষদের নেতৃত্ব দেবো।
ব্লিনকেন সরকারি দায়িত্বকে 'পবিত্র দায়িত্ব' হিসেবে পালন করায় তাদের পারিবারিক ঐতিহ্য বজায় রাখার কথাও উল্লেখ করেন। ব্লিনকেন বলেন, তার পরিবারের সদস্যরা যারা (নিজ দেশে) নিপীড়ন থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে পালিয়ে এসেছিলেন তাদের অভিজ্ঞতাই বিশ্বজুড়ে আমেরিকার ভূমিকা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছে। অ্যান্টনি ব্লিনকেনের দাদা মরিস ব্লিনকেন রাশিয়ার নিপীড়নমূলক 'পোগ্রোমস' কর্মসূচি থেকে নিজেকে রক্ষা করতে আমেরিকাতে পালিয়ে আসেন। তার সৎ মা ভেরা ব্লিনকেন সমাজতান্ত্রিক দেশ হাঙ্গেরি থেকে পালিয়ে আমেরিকাতে আসেন এবং পরবর্তীতে আরো অনেক শরনার্থীকে আমেরিকায় আসতে সহায়তা করেন। এবং ব্লিনকেনের সৎ বাবা স্যামুয়েল পিসার চার বছর নাৎসিদের নির্যাতন শিবিরে নির্যাতিত হবার পর তাকে যখন ডেথ মার্চ বা হত্যার সারিতে নেওয়া হচ্ছিল তখন তিনি পালিয়ে যেতে সক্ষম হন এবং পরবর্তীতে আমেরিকান সেনারা তাকে উদ্ধার করেছিল।
ব্লিনকেন নিউইয়র্কের ইয়ঙ্কার্সে একটি সরকারি কর্মকর্তা ও কূটনীতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ডোনাল্ড যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে ছিলেন এবং পরবর্তীতে তিনি হাঙ্গেরিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তার চাচা অ্যালান ব্লিনকেন বেলজিয়ামে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন।
হলোকাস্ট (নৃশংস হত্যাকান্ড) থেকে বেঁচে যাওয়া ব্লিনকেনের সৎ বাবা হার্ভার্ডে শিক্ষা গ্রহণ করেন এবং তিনি প্রেসিডেন্ট কেনেডির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও কলম্বিয়া ল' স্কুল থেকে স্নাতক ব্লিনকেন ১৯৯৪ সালে স্টেট ডিপার্টমেন্টে যোগদান করেন। পরবর্তীতে তিনি ক্লিনটন হোয়াইট হাউজে এবং যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন রিলেশনস কমিটিতে দায়িত্ব পালন করেন। সে সময়ে তিনি ডেলাওয়ার থেকে নির্বাচিত তৎকালীন সিনেটর বাইডেনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন।
ওবামার ২০০৮ সালের নির্বাচনের পর ব্লিনকেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পরবর্তীতে প্রধান সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি ডেপুটি সেক্রেটারি অব স্টেট পদে নিযুক্ত হন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা