কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙায় এক ব্যক্তিকে সাড়ে ২৯ লাখেরও বেশি টাকা জরিমানা
একে একে সাতবার হোম কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙায় তাইওয়ানের এক ব্যক্তিকে ১০ লাখ তাইওয়ানি ডলার (৩৫ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। বাংলাদেশ মুদ্রায় যা ২৯ লাখ ৬৫ হাজার ৯০০ টাকা (প্রতি ডলার ৮৪.৭৪ টাকা)।
এই জরিমানা এখন পর্যন্ত তাইওয়ানে সর্বোচ্চ। ওই ব্যক্তিকে তার কোয়ারান্টাইনের খরচের জন্য প্রতিদিন ৩ হাজার এনটিডি (১০৭ মার্কিন ডলার) দিতে হবে। তাইওয়ান সরকার প্রতিদিন ১ হাজার এনটিডি (৩৫ ডলার) করে ক্ষতিপূরণ দেয় কোয়ারেন্টইনে থাকা ব্যক্তিদের, এই সুবিধা থেকেও বঞ্চিত হবেন ওই ব্যক্তি।
ওই ব্যক্তি মধ্য তাইওয়ানের তাইচুংয়ে থাকেন। তিনি চীনে ব্যবসায়িক ভ্রমণ থেকে ফিরে আসার পর তার অ্যাপার্টমেন্টে কোয়ারান্টাইনে থাকাকালীন সময়ে ওই নিয়ম ভঙ্গ করেন। তিনি তিন দিনে সাতবার তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয়েছিলেন। কেনাকাটা, গাড়ি ঠিক করাসহ নানা কাজ করেছেন। কোয়ারেন্টাইনের সময় বারবার বাড়ি থেকে বের হওয়া নিয়ে এক প্রতিবেশির সাথে তিনি বিবাদেও জড়ান।
তাইচুংয়ের স্থানীয় সরকার জানায়, ২১ জানুয়ারি চীনের মূল ভূখণ্ড থেকে দেশের ফেরেন ওই ব্যক্তি। তাইওয়ানের নিয়ম অনুযায়ী দূর ভ্রমণের পর নাগরিকদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হয়।
ওই ব্যক্তির কোয়ারেন্টাইন ভঙ্গকে ‘গুরুতর অপরাধ’ বলে নিন্দা জানিয়েছেন তাইচুংয়ের মেয়র লু শিও-ইয়েন। তাকে অবশ্যই কঠোর শাস্তি পেতে হবে বলেও তিনি সতর্ক করেন।
সূত্র: সিএনএন


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা