ইয়েমেনে আমেরিকার বিরুদ্ধে লাখ লাখ মানুষের বিক্ষোভ মিছিল
ইয়েমেনের রাজধানী সানা’সহ সারাদেশের বহু শহরে হুথি আনসারুল্লাহ আন্দোলনের সমর্থনে লাখ লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভকারীরা হুথি আন্দোলনের ওপর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান।
তারা আমেরিকাকে ‘সন্ত্রাসবাদের প্রকৃত উৎস’ এবং ইয়েমেনের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধের মূল হোতা হিসেবে আখ্যায়িত করেন। বিক্ষোভকারীরা মার্কিন ও ইসরাইলি পণ্য বর্জনের জন্য ইয়েমেনের জনগণের প্রতি আহ্বান জানান।
ইয়েমেনের বিক্ষোভকারীরা এক বিবৃতিতে বলেন, আমেরিকা ইয়েমেনের বিরুদ্ধে যে মানবতাবিরোধী আচরণ করছে সেটাই প্রকৃত সন্ত্রাসবাদ। ইয়েমেনের ওপর সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনে অর্থ, অস্ত্র ও রসদ সরবরাহ করে মার্কিন সরকার যে সহযোগিতা করছে সেটাই সন্ত্রাসবাদ। ট্রাম্প সরকার ক্ষমতা ত্যাগ করার মাত্র নয় দিন আগে গত ১১ জানুয়ারি হুথি আনসারুল্লাহর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখে যায়।বিশ্বের বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপের নিন্দা জানায়।২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর সৌদি আরব যে ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ওয়াশিংটন।
ঢাকা পোস্ট / টি.আই. শ্রাবন


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা