তৃতীয়বারের মত লকডাউন আসছে ফ্রান্সে!
মহামারী করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় ফ্রান্সে ফের তৃতীয়বারের মত লকডাউন হতে পারে। ফ্রান্সের মেডিকেল বিষয়ক শীর্ষ উপদেষ্টা প্রফেসর জ্যাঁ-ফ্রাসিস ডেলফ্রেইসি এমনটাই আভাস দিয়েছেন।
বিএফএম টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, করোনা মোকাবিলায় সম্ভবত শিগগিরই তৃতীয়বারের মত দেশজুড়ে লকডাউন জারির প্রয়োজন হতে পারে। যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া নতুন ধরনের করোনাভাইরাস ফ্রান্সের কয়েকটি শহরে ৭ থেকে ৯ শতাংশ করে বাড়ছে ,জরুরি অবস্থা চলছে। তার মধ্যেও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এ জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউরোপের অন্যান্য দেশের চেয়ে ফ্রান্সের অবস্থা ভালো বললেও করোনার নতুন স্ট্রেন ছড়িয়ে পড়াকে ‘দ্বিতীয় মহামারির সমান’ বলে অভিহিত করেছেন অধ্যাপক ডেলফ্রেইসি। ডেলফ্রেইসি বলেন, ‘এখন আমরা কড়াকড়ি না আনলে মার্চের মাঝামাঝি সময়ে গিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’ ফ্রান্সে আরো কঠোর বিধিনিষেধ আরোপ করার প্রয়োজন আছে কিনা তা নিয়ে আলোচনা করতে বুধবার বৈঠকে বসার কথা রয়েছে ফরাসি সরকারের। তবে এখন পর্যন্ত জানা যাচ্ছে, অনেক সরকারি কর্মকর্তা তৃতীয় লকডাউন দেওয়ার বিরোধী। তারা এক্ষেত্রে বেশি রাত পর্যন্ত কারফিউ দেয়ার পক্ষে, যাতে স্কুলগুলো খোলা রাখা যায়।
ফ্রান্সে এখন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ বহাল আছে। কিন্তু গত সাতদিনে সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গড়ে প্রতিদিন সেখানে আক্রান্ত হচ্ছেন কমপক্ষে ২০ হাজার মানুষ। এ অবস্থায় ফরাসি প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসটেক্স বলেছেন, অবস্থার আরো অবনতি হলে তিনি বিলম্ব না করে বিধিনিষেধ আরো কঠোর করবেন।
অন্যদিকে করোনাভাইরাসের বিস্তার রোধে গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের চিকিৎসকরা। ফ্রেঞ্চ একাডেমি অব ডক্টরস শুক্রবার এ ব্যাপারে নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়, সাবওয়ে, বাস বা অন্যান্য গণপরিবহন যেখানে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব হয় না, সেগুলো এড়িয়ে চলা উচিত। গত মে মাস থেকে মাস্ক ব্যবহারের কথা বলা হলেও ভ্রমণকারীরা প্রায়শই ফোনে কথা বলার সময় মাস্ক আলগা করে বা সরিয়ে ফেলেন। তাই কথা না বলার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
ঢাকা পোস্ট / টি.আই. শ্রাবন


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা