নাভালনির মুক্তির দাবিতে রাশিয়াজুড়ে বিক্ষোভ, আটক অসংখ্য বিক্ষোভকারী
রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির সমর্থন ও তার মুক্তি দাবিতে দেশব্যাপী চলছে বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভে নাভালনির ঘনিষ্ঠ কয়েক সহযোগীসহ অসংখ্য বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র ঠান্ডা ও সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মুক্তি দাবিতে বিক্ষোভ করে অসংখ্য লোক। বিক্ষোভে দেশটির পুবের খাবারোভস্ক অঞ্চলে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে পুলিশ। তার মধ্যে রয়েছেন নাভালনির মুখপাত্র ও একজন আইনজীবী।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সি নাভালনি বিষ ক্রিয়ায় আক্রান্ত হয়ে জার্মানিতে চিকিৎসা শেষে গত সপ্তাহে দেশে ফিরেই বিমানবন্দরে আটক হন। প্যারোলে হাজিরা দিতে ব্যর্থ হওয়ার একটি মামলায় তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠায় মস্কোর একটি আদালত। বিরোধীদলীয় এই নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিক্ষোভের ডাক দেয় তার সমর্থকরা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে জানা গেছে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় প্রথম বিক্ষোভ শুরু হয়। দেশটির ওই শহরের ভিডিও ফুটেজে দেখা গেছে, সেখানে বিক্ষোভকারীদের তীব্র ঠান্ডা (মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস) উপেক্ষা করে পুতিন সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে। বিক্ষোভের সময় একদল দাঙ্গাপুলিশ বিক্ষোভকারীদের রাস্তায় ধাওয়া করে।
কর্তৃপক্ষ বলেছে, এই বিক্ষোভ অবৈধ, তাদের যথাযথ অনুমোদন ছিল না। যদিও শনিবারের বিক্ষোভ নিয়ে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি।
রাজনৈতিক গ্রেফতারের ওপর নজরদারি করা মস্কোভিত্তিক ওভিডি-ইনফোর বরাত দিয়ে এপি জানায়, শনিবার মস্কোয় পাঁচ শতাধিক এবং সেন্ট পিটার্সবার্গে দুইশ’র বেশি মানুষকে আটক করা হয়। সব মিলিয়ে ৯০টি শহর থেকে এক হাজার ৬১৪ জনকে আটক করা হয়েছে বলে জানায় ওভিডি-ইনফো।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা