প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে প্রথম পা বাইডেনের
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর জো বাইডেন অবশেষে হোয়াইট হাউজে প্রবেশ করেছেন। তবে তার কাছে হোয়াইট হাউজ নতুন কিছু নয়। এর আগেও তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই ভবনে চার বছর কাটিয়েছেন।
এবার যখন তিনি প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে ঢুকলেন তাকে স্বাগত জানাতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে ছিলেন না। ইতোমধ্যেই তিনি ফ্লোরিডাতে চলে গেছেন।
বাইডেনকে সামরিক সদস্যরা স্বাগত জানিয়েছেন এবং তার পাশে ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেন। আমেরিকা থেকে বিবিসির একজন উপস্থাপক লরা ট্র্যাভেলিয়ন বলছেন, হোয়াইট হাউজে জো বাইডেনের প্রবেশ একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। কারণ, দুসপ্তাহ আগে ক্যাপিটল হিলে সহিংসতার পর আজকের দিনটিতে কী হয় তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ক্ষমতার হস্তান্তর হয়েছে।
এর আগে জো বাইডেন দাফতরিক কাজ শুরু করেন। দেশটির পার্লামেন্ট ক্যাপিটলে তিনটি নথিতে স্বাক্ষর করেছেন তিনি। এর মধ্যে অভিষেক দিবস ঘোষণাসংক্রান্ত নথিতে প্রথম স্বাক্ষর করেন। বাকি দুটি নথি মন্ত্রিসভার সদস্যদের মনোনয়ন বিষয়ে।
বুধবার শপথ নেওয়ার আগে দেওয়া এক বিবৃতিতে বাইডেন বলেন, তিনি এরকম ১৫টি আদেশে সই করবেন।
এর মধ্যে রয়েছে- ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন সেটা বাতিল করবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত নীতিমালা বাতিল করবেন। মেক্সিকোর সাথে সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য অর্থ সংগ্রহে ট্রাম্পের দেওয়া জরুরি ঘোষণা প্রত্যাহার করবেন। কেন্দ্রীয় সরকারের চাকরিজীবীদের জন্য এবং ফেডারেল ভবন ও হোয়াইট হাউজে করোনাভাইরাস সংক্রান্ত নতুন অফিসে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেবেন। কিছু দেশ, বিশেষ করে মুসলিম দেশ থেকে ভ্রমণের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তার অবসান ঘটাবেন। কিস্টোন এক্সএল পাইপলাইন বিষয়ে দেওয়া প্রেসিডেন্টের অনুমোদন প্রত্যাহার করবেন।
সূত্র: বিবিসি, সিএনএন


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা