আড়াই হাজার নতুন বসতি স্থাপনে দরপত্র আহ্বান ইসরাইলের
ইসরাইল অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নতুন করে আড়াই হাজার বসতি স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের প্রাক্কালে তারা এটি আহ্বান করলো। বুধবার একটি পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, মার্চের নির্বাচনের আগে পশ্চিম তীরে নতুন করে ৭৮০ ইউনিট বসতি স্থাপনে ইসরাইল রোববার অনুমোদন দিয়েছে। সেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডানপন্থী এবং বসতি স্থাপনের পক্ষের প্রার্থী গিডিওন সেরার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছে।
পর্যবেক্ষণ সংস্থা পিচ নাউ জানায়, সরকার পশ্চিম তীরে আরো ২ হাজার ১১২ ইউনিট এবং ইসরাইলের বর্ধিত এ নগরীর পূর্বাঞ্চলের পূর্ব জেরুজালেমে ৪৬০ ইউনিট বসতি স্থাপনের জন্য বর্তমানে দরপত্র আহ্বান করেছে। কিন্তু এই পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনিরা ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী বানানোর আশা করে।১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধের পর থেকেই ইসরাইল পশ্চিম তীর দখল করে রয়েছে এবং তারা সেখানে বসতি স্থাপনের সংখ্যা ক্রমেই বৃদ্ধি করে চলেছে, বিশেষকরে ২০০৯ সাল থেকে নেতানিয়াহুর নেতৃত্বে।
প্রায় ২৮ লাখ ফিলিস্তিনের মধ্যে পশ্চিম তীরে বর্তমানে প্রায় সাড়ে ৪ লাখ ইহুদি বসবাস করছে। এদিকে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের ক্ষেত্রে এসব বসতি স্থাপনকে একটি বড় বাধা হিসেবে দেখছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা