ব্রাজিলে করোনার আরেকটি রূপ শনাক্ত
প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন আরেকটি রূপ শনাক্ত হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। ইতোমধ্যে নতুন এই রূপটিতে আক্রান্ত চারজনকে জাপানে শনাক্ত করা হয়েছে, যারা ব্রাজিল থেকেই জাপানে গিয়েছিলেন। তবে করোনার নতুন এই রূপের ক্ষেত্রে কোভিড-১৯ এর লক্ষণগুলো আরও তীব্র হবে কিনা তা এখনও জানা যায়নি।
ব্রাজিলে পাওয়া করোনার রূপটির রিসেপটর বাইন্ডিং ডোমেইনে (আরবিডি) তিনটি প্রধান রূপান্তর ঘটেছে যেটি দক্ষিণ আফ্রিকায় শনাক্ত রূপটির বড় প্রতিচ্ছবি বলে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। করোনাভাইরাসের আরবিডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রধান টার্গেট এবং টিকাগুলোরও প্রধান লক্ষ্য। এই আরবিডিতে পরিবর্তন তাই উদ্বেগজনক বিষয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত ডিসেম্বরে ব্রাজিলের উত্তরের মানাউসে নতুন রূপটি শনাক্ত হয়েছে। এটি কোভিড-১৯কে আরও তীব্র পর্যায়ে নিয়ে যায় কিনা তা এখনও জানা যায়নি। গত মাসে ব্রাজিলের আমাজন থেকে জাপানে যাওয়া চার ব্যক্তির মধ্যে করোনার নতুন রূপটি শনাক্ত হয়েছে। করোনার নতুন টিকা এই রূপটির বিরুদ্ধে কার্যকর কিনা তা জানতে টোকিওর গবেষকরা কাজ করছেন।
এদিকে, শুক্রবার থেকেই দক্ষিণ আমেরিকা থেকে আসা যাত্রীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটিশ সরকার।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, তিনি করোনার নতুন রূপটির ব্যাপারে ‘উদ্বিগ্ন’। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত মাসে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন দুটি রূপ শনাক্ত হয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনার যে রূপটি শনাক্ত হয়েছিল নতুন রূপ দুটি তারচেয়ে বহুগুণ বেশি সংক্রামক।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা